আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ভেনচুরা কাউন্টিতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশ

ভেনচুরা কাউন্টিতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশ

ছবি: এলএবাংলাটাইমস

শুক্রবারে ভেনচুরা কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা ঘোষণা দিয়েছে যে, এখন থেকে কাউন্টির সকল ইনডোর পাবলিক স্পেসে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে।

নতুন এই আদেশটি শুক্রবার রাত ১১ টা ৫৯ মিনিট থেকে কার্যকর করা হয়েছে। সোমবার রাতের মধ্যে সকল ধরণের ব্যবসায় প্রতিষ্ঠানে এটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই আদেশটি সকল ইনডোর পাবলিক স্পেসের জন্য প্রযোজ্য। এর মধ্যে অফিস, দোকানপাট, রেস্টুরেন্ট, বার, থিয়েটার ও সরকারি কার্যালয়গুলো অন্তর্ভুক্ত। 

ভেনচুরা কাউন্টি এই আদেশ জারী করার মাধ্যমে প্রতিবেশী কাউন্টি লস এঞ্জেলেসের পথে হাটলো। ভেন্টুরা কাউন্টির জনস্বাস্থ্য অফিসার ড রবার্ট লেবিন বলেন, ‘ইনডোর পাবলিক স্পেসে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করা প্রয়োজন। নাহলে আমরা কমিউনিটি ট্রান্সমিশন থামাতে পারব না।‘

বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশটি কমিউনিটি ট্রান্সমিশন ও করোনার উচ্চহার কমানোর জন্য জারী করা হয়েছে।

জনস্বাস্থ্য অধিদপ্তর একটি বিবৃতি বলে, ‘আমরা করোনার বৃদ্ধি দেতে চিন্তিত। বিশেষ করে, টিকা যারা গ্রহণ করেনি তাদের মধ্যে করোনা বৃদ্ধির হার আসলেই আশঙ্কাজনক।‘

কাউন্টি জানিয়েছে যে করোনার এই বৃদ্ধি পিছে ভাইরাসটি অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট দায়ী। এই ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে টিকা নেওয়ার পরেও মানুষ করোনা আক্রান্ত হতে পারে। তাই বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করা ছাড়া আর উপায় নেই।

লেভিন বলেন, ‘বর্তমানে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ২৮ জন করোনা আক্রান্ত হচ্ছেন। এটি বিগত মাসগুলোর চেয়ে শতকরা ৪০ ভাগ বেশি বৃদ্ধি পেয়েছে। আমি আশাবাদী যে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করলে আমরা এটিকে হ্রাস করতে পারব।

ব্যবসায় প্রতিষ্ঠান ও ভেন্যু অপারেটরদের নিশ্চিত করতে হবে যে তাদের সকল গ্রাহক বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করছে।

বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশটি ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। পরবর্তীতে পরিস্থিতি দেখে এর সময়সীমা বাড়তে পারে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত