আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে আহত ২, হামলাকারীর মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে আহত ২, হামলাকারীর মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার রেডনডো বিচ পিয়ারে বন্দুকধারীর গুলিতে দুইজন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীর মৃত্যু ঘটে।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানায় রেডনডো বিচ পুলিশ।

রেডনডো বিচ পুলিশ জানায়, রাত ৮টা ২০ মিনিটের দিকে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দলের কয়েকজন সদস্য। হোর্সহাউজ পিয়ারের কাছে এক বন্দুকধারী মানুষের উপর গুলি ছুঁড়ছে শুনে ছুটে যায় পুলিশ।

পরে বন্দুকধারীর অবস্থান শনাক্ত করে পুলিশ ওই ব্যক্তির উপর গুলি ছুঁড়ে। আহত অবস্থায় সেখান থেকে ওই ব্যক্তি পালিয়ে গেলেও পরবর্তীতে বিচের পাথুরে সৈকত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বন্দুকধারীর গুলিতে আহত অন্তত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য বাহন ও অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে টহল দিচ্ছে। সেই সাথে বন্ধুকধারীর খোঁজে বন্দুক সমেত পার্কিং খালি করছে। এছাড়া পরে ড্রোনের সাহায্যে এই ব্যক্তির মৃতদেহ শনাক্ত করা হয়।

পুলিশ তদন্তের স্বার্থে রেস্টুরেন্ট ও বিজনেস প্রতিষ্ঠান বন্ধ রাখতে ও জন সাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলতে নির্দেশ দিয়েছে। পুলিশ জানায়, বন্দুক হামলার সময় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। এক ভিডিওতে দেখা যায়, স্থানীয় মানুষ আতঙ্কে নিকটসস্থ রেস্টুরেন্টে হামাগুড়ি দিয়ে ঢুকছে।

এখন পর্যন্ত আহত দুইজন ও মৃত হামলাকারীর নাম প্রকাশ করা হয়নি। এই ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত