আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কাবুল বিস্ফোরণে মারা গেছেন ক্যালিফোর্নিয়ার তিন মেরিন সদস্য

কাবুল বিস্ফোরণে মারা গেছেন ক্যালিফোর্নিয়ার তিন মেরিন সদস্য

ছবি: এলএবাংলাটাইমস

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের মৃত ১৩ জন সেনার মধ্যে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ৩ মেরিন সদস্য রয়েছে।

আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে। এই হামলায় ১৩ জন মার্কিন সেনাসহ আফগানিস্তানেরব ১০০ জন বাসিন্দার মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত পেন্টাগন মৃতদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে নর্কো মেয়র কেভিন ব্যাশ স্থানীয় গণমাধ্যমকে জানান, নর্কোর এক মেরিন কারেম নিকোই কাবুলে দায়িত্বরত ছিলেন।

এছাড়া স্থানীয় আইনশৃঙখলা সূত্রে জানা যায়, লা কুয়েন্তার বাসিন্দা মেরিন কর্পোরাল হান্টার লোপেজ এই হামলায় মারা গেছেন।

পরবর্তীতে গণমাধ্যমে খবর আসে, র‍্যাঞ্চো কুকামেঙ্গোর আরেক মেরিন সেনা লেন্স কর্পোরাল ড্যালিন মেরোলা কাবুলে দায়িত্বরত ছিলেন ও হামলায় মারা যান। তিনি লস অসোস হাই স্কুল থেকে গ্র‍্যাজুয়েশন সম্পন্ন করেন।ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুক্রবার রাতের এক ফুটবল ম্যাচে লাল, সাদা ও নীল পোষাক পরে সম্মান জানান।

মেয়র ব্যাশ জানান, আফগান নারী ও শিশুদের রক্ষার্থে যুক্তরাষ্ট্রের সরকারের দেওয়া দায়িত্ব পালন করার সময় মারা যান নিকোই।

ব্যাশ বলেন, 'আমার জানামতে অন্তত তিনটি পরিবার রক্ষা করেন নিকোই'।

ব্যাশ জানান, 'নিকোই শিশু ও অনুবাদকদের বাঁচাতে দায়িত্বরত ছিলেন। একটি শিশুকে সাহায্য করে আবার লাইনে ফিরে যাওয়ার সময়ই বোমাটি বিস্ফোরণ ঘটে'।

সিটি অব নর্কো নিকোইকে সম্মানিত করতে 'লিস্ট উই ফরগেট ওয়াল' এ তাঁর নাম অন্তর্ভুক্তি করার প্রক্রিয়া শুরু করেছে।

নিকোই এর পরিবার তাঁর দেহাবশেষ গ্রহণ করতে ডিলওয়ারের ডোভার এয়ার বেইজে যাবেন।

রিভারসাইড শেরিফ অ্যাসোসিয়েশন জানায়, আরেক মৃত মেরিন লোপেজ (২২) রিভারসাইড কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের দুই কর্মরত অফিসারের ছেলে। লোপেজ নিজেও শেরিফ ডিপার্টমেন্টে যোগ দিবেন এমন কথা ছিল'।

রিভারসাইড শেরিফ অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, 'আমরা হান্টার লোপেজের সংবাদ শুনে খুব ব্যথিত বোধ করছি। তিনি সাহসীকতা এবং দায়িত্বরত অবস্থায় মারা যান'৷

লোপেজ লা কুয়েন্তা হাই স্কুলে পড়াশুনা করেছেন এবং কোয়াচেল্লা ভ্যালিতে বেড়ে ওঠেন।

লোপেজের পরিবার অনুরোধ জানিয়েছেন, কেউ যদি লোপেজের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করতে চায়, তাহলে রিভারসাইড কাউন্টি ডেপুটি শেরিফ রিলিভ ফাউণ্ডেশনে অনুদান করতে পারবেন।

সেই সাথে আরেক নিহত মেরিন সদস্য মেরোলার জন্য গোফাইণ্ডমি পেইজ খোলা হয়েছে। তাঁর শেষকৃত্যে এই অর্থ ব্যয় করা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত