আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গ্লেনডেল ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের কর্মীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক

গ্লেনডেল ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের কর্মীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক

ছবি: এলএবাংলাটাইমস

রাজ্যের অন্যান্য স্কুল বোর্ডের মত এবার গ্লেনডেল ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টও তাঁর কর্মচারীদেরকে বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণের আদেশ দিয়েছে। মঙ্গলবারে ডিস্ট্রিক্টটির বোর্ড অফ এডুকেশন একটি প্রস্তাব গ্রহণ করেছে। প্রস্তাবানুযায়ী, গ্লেনডেল ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের সকল কর্মচারীকে ১ নভেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণ করতে হবে।

বোর্ড প্রেসিডেন্ট শান্ত সাহাকিয়ান বলেন, ‘ করোনার বিরুদ্ধে সর্বোচ্চ সুরক্ষা একমাত্র টিকাগ্রহণের মাধ্যমে নিশ্চিত করা যায়। সকল কর্মচারীদের বাধ্যতামূলকভাবে টিকাগ্রহণের এই পদক্ষেপ মূলত আমাদের সমাজকে টিকাগ্রহণের পথে নিয়ে যাওয়ার একটি ধাপ। সবাই যদি টিকা গ্রহণ করে তাহলে আমরা সুরক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের তাদের প্রাপ্য শিক্ষা ও শিক্ষাস্থানের সুযোগ দিতে পারব।‘

লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট ও লং বিচ ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টও একই পদক্ষেপ নিয়েছে।

গ্লেনডেল ইউনিফাইড সুপারিন্টেডেন্ট ভিভিয়ান একচিয়ান বলেন, ‘যখন থেকে টিকা সহজপ্রাপ্য হয়েছে, তখন থেকে গ্লেনডেল ইউনিফাইড তাঁর কর্মচারী, শিক্ষার্থী ও অন্যান্যদের জন্য টিকা গ্রহণের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি কাজ করছে। আমি অনেক গর্বিত যে আমাদের এইসকল কার্যক্রমের কারণে আমাদের কর্মচারীদের মধ্যে টিকাগ্রহণের হার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।‘

আগস্ট মাসে গ্লেনডেল কমিউনিটি কলেজ বোর্ড অদ ট্রাস্টিজ জানিয়েছে যে অক্টোবর মাস শেষ হওয়ার আগেই সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের বাধ্যতামূলকভাবে টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করতে হবে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত