আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে শনাক্ত হলো করোনার নতুন ভ্যারিয়েন্ট 'মিউ'

লস এঞ্জেলেসে শনাক্ত হলো করোনার নতুন ভ্যারিয়েন্ট 'মিউ'

ছবি: এলএবাংলাটাইমস

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে লস এঞ্জেলেস কাউন্টিতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা । এরই মাঝে লস এঞ্জেলেস কাউন্টিতে পাওয়া গেছে করোনার অতি সংক্রামক মিউ ভ্যারিয়েন্ট।

জনস্বাস্থ্য অধিদপ্তর অনুযায়ী, মিউ ভ্যারিয়েন্টের ১৬৭টি কেস জুন ১৯ থেকে আগস্ট ২১ পর্যন্ত পাওয়া গিয়েছে। এর মধ্যে অধিকাংশ কেস জুলাই মাসে পাওয়া গিয়েছে।

মিউ ভ্যারিয়েন্টটি B.1.621 নামেও পরিচিত। ধারণা করা হচ্ছে, এটি অতি উচ্চ মাত্রায় সংক্রামক ও এর বিরুদ্ধে টিকা কাজ করে না।

জানুয়ারী মাসে কলোম্বিয়াতে সর্বপ্রথম মিউ ভ্যারিয়েন্ট সনাক্ত করা হয়। এর পর ৩৯টি দেশে এই ভ্যারিয়েন্টটি খুঁজে পাওয়া যায়।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, মিউ ভ্যারিয়েন্টটি অতিদ্রুত মিউটেটেড হয় যার কারণে এটি অতি দ্রুত ছড়িয়ে পড়ে ও এন্টিবডি এড়িয়ে যেতে সক্ষম হয়।

এলএ কাউন্টির স্বাস্থ্য অধিদপ্তর জানায় যে মিউ ভ্যারিয়েন্টটি করোনার অন্যান্য স্ট্রেইন থেকে বেশি শক্তিশালী, সংক্রামক বা টিকা এড়াতে সক্ষম কিনা তা জানতে আরো গবেষণা প্রয়োজন।

এলএ কাউন্টিতে এখনো করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কেস সবচেয়ে বেশি পাওয়া যায়। জনস্বাস্থ্য ডিরেক্টর বারবার ফেরার জানান যে এলএ কাউন্টির প্রায় সব করোনা রোগীই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেল্টা ভ্যারিয়েন্টকে উদ্বেগপূর্ণ হিসেবে চিহ্নিত করলেও মিউ ভ্যারিয়েন্টের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

শুক্রবারে এলএ কাউন্টিতে ২ হাজার ৬৭৩টি নতুন করোনা কেস ও ৩৭টি মৃত্যু রিপোর্ট করা হয়েছে

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত