আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় স্কুল বাসে গুলি, হামলাকারীরা মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় স্কুল বাসে গুলি, হামলাকারীরা মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার বুয়েনা পার্কে একটি স্কুলবাসে বন্দুক হামলা করে এক আততায়ী। পরবর্তীতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ওই হামলাকারীর মৃত্যু হয়।

বুয়েনা পার্ক পুলিশ কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বুয়েনা পুলিশ জানায়, শুক্রবার দুপুর ২টায় অরেঞ্জট্রপ এবং ওয়েস্টার্ন অ্যাভিনিউ এর কাছে এক ব্যক্তি স্কুল বাসের উপর গুলি ছোঁড়ে। ঘটনাটি তৎক্ষনাৎ বুয়েনা পার্ক এলাকায় দায়িত্বরত অফিসারের দৃষ্টিগোচর হয়।

পুলিশ জানায়, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্কুল বাসে শুধুমাত্র চালক ও একজন শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, গুলি ছোঁড়ার পরপরই ওই ব্যক্তিকে ধাওয়া করে পুলিশ। হামলাকারী গাড়ি করে পালিয়ে গেলে পুলিশও পিছু নেয়। পরবর্তীতে বুয়েনা পার্ক স্কুল ডিস্ট্রিক্ট বিল্ডিং এর কাছে হামলাকারীকে ঘিরে ফেলে আত্মসমর্পণের আহবান জানায় পুলিশ৷ আত্মসমর্পণ করতে রাজি না হওয়ায় দুইজন পুলিশ অফিসার গুলি ওই ব্যক্তির উপর গুলি ছোঁড়ে।

পুলিশের গুলিতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে ওই স্থান থেকে একটি বন্দুক উদ্ধার করে পুলিশ।

বুয়েনা পার্ক পিডি ক্যাপ্টেন ফ্রাংক নুনেস বলেন, 'এটি আরো ভয়ানক ঘটনা হতে পারতো। সৌভাগ্যক্রমে আমাদের অফিসার সঠিক সময়ে সঠিন স্থানে উপস্থিত ছিলেন এবং কার্যকরী ভূমিকা নিতে পেরেছেন।

এখন পর্যন্ত হামলাকারীর নাম-ঠিকানা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত