আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

দাবদাহ চলবে, রাজ্যজুড়ে বাড়লো ফ্ল্যাক্স অ্যালার্টের সময়সীমা

দাবদাহ চলবে, রাজ্যজুড়ে বাড়লো ফ্ল্যাক্স অ্যালার্টের সময়সীমা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া রাজ্যজুড়ে আসন্ন কয়েকদিনই টানা দাবদাহ বয়ে যাবে। তাই বুধবারের পর বৃহস্পতিবারেও জারি থাকবে ফ্ল্যাক্স অ্যালার্ট৷

ক্যালিফোর্নিয়া ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর কর্পোরেশন (আইএসও) এক জরুরি বিবৃতিতে এই সতর্কতা জারি করেছে।

এর মানে বিকেল চারটা থেকে নয়টা পর্যন্ত যতো বেশি সম্ভব বিদ্যুৎ সাশ্রয়ের আহবান জানানো হয়েছে। এর কারণ স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি হওয়ায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে।

ফ্লেক্স এলার্ট জারি হওয়ার আগে যা করবেন-

১) থার্মোস্টেট কমিয়ে ঘরের তাপমাত্রা শীতল করে নিন।

২) দরজা-জানালার পর্দা ব্যবহার করুন।

৩) ভারি বৈদ্যুতিক যন্ত্রপাতি চার্জ দিয়ে রাখুন।

৪) বৈদ্যুতিক গাড়ি ও ইলেকট্রিক পণ্য চার্জ দিয়ে রাখুন।

৫) সোলার এনার্জি ব্যবহার করে মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি চার্জ করুন।

ফ্লেক্স এলার্ট জারি হওয়ার পর যা করবেন না-

১) থার্মোস্ট্যাট ৭৮ ডিগ্রি বা তার নিচে সেট করবেন না।

২) ডিস ওয়াশার, ওয়াশিং মেশিন ও ড্রায়ার এর মত বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার পরিহার করুন।

৩) অপ্রয়োজনীয় সকল বাতি ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার বন্ধ রাখুন।

৪) এসির পরিবর্তে ফ্যান ব্যবহার করুন।

৫) যে কোনো ভাবে বিদ্যুৎ অপচয় রোধ করুন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত