আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার গৃহহীন সংকট মেটাতে পাশ হলো ৭ আইন

ক্যালিফোর্নিয়ার গৃহহীন সংকট মেটাতে পাশ হলো ৭ আইন

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার গৃহহীন সংকট মোকাবিলা করতে নতুন সাতটি আইন পাশ করেছেন গভর্নর গেভিন নিউসাম।

বুধবার (২৯ সেপ্টেম্বর) আইনগুলোতে স্বাক্ষর করার সময় নিউসাম বলেন, 'অবশ্যই গৃহহীনদের আবাসন ব্যবস্থা করা হবে এবং নগরের রাস্তাঘাট ও হাঁটার স্থান অবমুক্ত করা হবে। এর জন্য সবাইকে ধৈর্য্য ধরতে হবে'।

ক্যালিফোর্নিয়ায় এই মুহুর্তে বেশ বড় কয়েকটি সংকট মোকাবিলা করছে। দাবানল, ঐতিহাসিক খরা এবং জলবায়ু পরিবর্তন প্রধান সমস্যা হয়ে উঠেছে। তবে এর মধ্যে গৃহহীন সমস্যা দৃশ্যমান হয়ে উঠেছে। শহরের বড় ও ছোট রাস্তাগুলোর ফুটপাতে অস্থায়ী তাঁবু গেড়েই বাস করেন অনেক গৃহহীন।

করোনা মহামারির বেশ আগে থেকেই ক্যালিফোর্নিয়ায় আবাসন সমস্যা প্রকট হয়ে উঠেছিল। এর আগে ২০২০ সালে এই সমস্যা মোকাবিলা নিয়ে সরাসরি কথা বলেন নিউসাম।

গত তিন বছরে গৃহহীন সমস্যা মোকাবিলায় রাজ্যের ও রাষ্ট্রের ২ দশমিক ৪ বিলিয়ন ডলার খরচ হয়েছে। এর মধ্যে বেশিরভাগ অর্থ করোনার সময় স্থানীয় সরকারের কাছে দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে গৃহহীনদের জন্য হোটেল ও মোটেল ভাড়া করে দেওয়া হয়েছে।

নিউসাম এই প্রোগ্রামকে সফল দাবি করে বলেন, বেশ উপকার হয়েছে গৃহহীনদের। তবে এই বিষয়ে দৃষ্টিভঙ্গি বদলায়নি।

তিনি বলেন, 'আমরা এমন একটি বাস্তব পৃথিবীতে বাস করি যেখানে সবাই দ্রুত ফলাফল দেখতে চায়। তবে আমরা যেই ইস্যু নিয়ে কথা বলছি, তা সমাধান করতে বছরের পর বছর কেটে যাবে'।

ক্যালিফোর্নিয়া এই বছর ৩০টি হাউজিং এবং গৃহহীন প্রোগ্রামের আওতায় প্রায় ৭ দশমিক ৪ বিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত