আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃত্যু, তদন্ত চলছে

লস এঞ্জেলেসে রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃত্যু, তদন্ত চলছে

ছবি: এলএবাংলাটাইমস

হাওথর্নে শনিবার (৯ অক্টোবর) এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে দ্য লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট।

দ্য লস এঞ্জেলেস কাউন্টি করোনার্স অফিস সূত্র জানায়, মৃত ব্যক্তির নাম মেলগুয়েন লোপেজ সান্তোস। তার বয়স ৪০, বাস করেন লস এঞ্জেলেসে।

শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, সান্তোসের মৃতদেহ রাত ২টা ১০ মিনিটে হাওথর্ন বেলোভার্ডের নিকট রক ইট স্পোর্টস লাউঞ্জের বাইরে থেকে উদ্ধার করা হয়।

হাওথর্নের স্থানীয় বাসিন্দা এমির পেরেজ বলেন, এই মৃতদেহটি এখানেই ছিল এবং সাদা একটি চাদর দিয়ে মোড়ানো ছিল। এর পাশে একটি ট্রাক পার্ক করা ছিল।

শেরিফ ডিপার্টমেন্টে জানায়, মৃত্যুর কয়েক মুহুর্ত আগে সান্তোস পানশালার বাইরে একদল মানুষের উপর প্রায় ট্রাক তুলে দিচ্ছিল। ওই সময় দলটির সাথে বাদানুবাদ শুরু হয় এবং তাকে চলে যেতে বলা হয়।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন এমিলিয়া চে জানান, 'আমি নিশ্চিত নই। যা শুনেছি সেটি হলো সান্তোস ওই দলটির সাথে বিবাদে লিপ্ত হয়ে পরে। একপর্যায়ে সে ট্রাকে উঠে পরে এবং ওই দলটিকে ট্রাকচাপা দিতে চায়। এ সময় সে কোনোভাবে দেয়ালে আঘাত করে। এরপর কিভাবে কী ঘটেছে আমি জানি না'।

পুলিশের ধারণা, পানশালার বাইরের ওই দলটি সান্তোসকে জোর করে ট্রাক থেকে নামাতে চাইছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সান্তোস সামনের একটি দেয়ালে আঘাত হানে৷

এরপর ওই দলটি আবারো সান্তোসকে ট্রাক থেকে নামাতে চেষ্টা করে এবং এক পর্যায়ে মারামারি শুরু হয়ে যায়।

কর্তৃপক্ষ জানায়, ঘটনার বিস্তারিত এখনো পুলিশ জানে না৷ তবে ঘটনাস্থলে ডেপুটিরা পৌঁছে সান্তোসকে ট্রমা অবস্থায় মাটিতে শুয়ে থাকতে দেখে।

প্যারামেডিক্সের দল প্রাথমিক চিকিৎসা দিলেও তাকে আর বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই সান্তোসের মৃত্যু ঘটে৷ করোনার্স অফিস মৃত্যুর সঠিক কারণ তদন্ত করে দেখবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত