আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পুরো সপ্তাহব্যপী খোলা থাকবে লস এঞ্জেলেস বন্দর

পুরো সপ্তাহব্যপী খোলা থাকবে লস এঞ্জেলেস বন্দর

ছবি: এলএবাংলাটাইমস

হোয়াইট হাউস বুধবার (১৩ অক্টোবর)  বলেছে যে তারা লস এঞ্জেলেস বন্দরের জন্য একটি চুক্তি তৈরিতে সহায়তা করেছে। চুক্তির অধীনে, বন্দরটি এখন সপ্তাহে সাতদিন-২৪ ঘণ্টা কাজ করবে।

প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার বিকেলে সরবরাহ শৃঙ্খল সমস্যা সম্পর্কে একটি বক্তৃতার সময় চুক্তিটি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছিলেন। সরবরাহ শৃঙ্খল সমস্যাটি বাইডেনের সামনে থাকা মুদ্রাস্ফীতির বৃহত্তর চ্যালেঞ্জের সাথে শক্তভাবে যুক্ত।

লস এঞ্জেলেস ও লংবিচের  বন্দরগুলোতে আমেরিকায় প্রবেশকারী জাহাজগুলোর ৮০ শতাংশই অবস্থান করে। সোমবারে (১১ অক্টোবর) দুই বন্দরেই ৬২ জাহাজ নোঙ্গর ফেলে অপেক্ষা করছিলো ও ৮১টি জাহাজ পণ্য খালাসের জন্য বসেছিলো।

লস এঞ্জেলেস বন্দরের অপারেটর, লংশোরম্যান এবং দেশের বেশ কয়েকটি বৃহত্তম খুচরা ও শিপিং কোম্পানি ব্যাকলগ থেকে মুক্তি দিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। ফেডেক্স এবং ইউপিএস অফ-পিক সময়ে আনলোড করার প্রতিশ্রুতি দিয়েছে, যার ফলে এলএ বন্দর ননস্টপ পরিচালনা করা এবং ব্যাকলগ হ্রাস করা সহজ হবে। বিগত ৩ সপ্তাহ ধরে লং বিচ বন্দর প্রতিদিন ২৪ ঘণ্টা ধরে কাজ করছে।

ভাষণের পূর্বে প্রেসিডেন্ট বাইডেনের ওয়ালমার্ট, ফেডেক্স লজিস্টিকস, ইউপিএস, টার্গেট, স্যামসাং ইলেকট্রনিক্স নর্থ আমেরিকা, টিমস্টারস ইউনিয়ন এবং মার্কিন চেম্বার অফ কমার্সের প্রধানদের সাথে একটি ভার্চুয়াল গোলটেবিল বৈঠক করার কথা ছিল।

রিপাবলিকান নেতারা এই মূল্যস্ফীতির কারণ হিসেবে বারবার প্রেসিডেন্ট বাইডেনের ১ দশমিক ৯  ট্রিলিয়ন ডলারের রিলিফ প্যাকেজকে দায়ী করেছেন। বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স দ্বারা জারি করা একটি সাম্প্রতিক বিশ্লেষণ অনুমান করে যে "সরবরাহ-সীমাবদ্ধ পণ্য" এই বছরের মুদ্রাস্ফীতির ৮০ শতাংশের জন্য দায়ী।

সিনেট রিপাবলিকান লিডার মিচ ম্যাককনেল মুদ্রাস্ফীতিকে তাঁর সমালোচনার মূল অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকেন। ধারণা করা হচ্ছে, অতি শীঘ্র এই সমস্যার সমাধান না হলে ডেমোক্রেটরা আগামী বছরের নির্বাচনে শোচনীয়ভাবে হারতে পারে।

গত সপ্তাহে সিনেট ফ্লোরে ম্যাককনেল বলেন, ‘ডেমোক্রেটদের দ্বারা তৈরিকৃত মুদ্রাস্ফীতির কারণে আমেরিকানদের অবস্থা শোচনীয়। আমেরিকানদের মাথাপিছু আয় বাড়লেও, তাদের ক্রয়ক্ষমতা কমছে। এমনকি, ডলার স্টোরগুলোতেও দ্রব্যের দাম বাড়ছে। একটি সাধারণ আমেরিকান পরিবার নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোই কিনতে হিমশিম খাচ্ছে।‘

বাইডেন প্রশাসন এই স্ফীতিকে অস্থায়ী হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু, সাপ্লাই চেইনের এই সমস্যা অর্থনীতি পুনরায় খুলে দেওয়ার অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও লক্ষ্য করা গিয়েছে।

অর্থনীতিবিদরা আশা করছেন যে বুধবারের ভোক্তা মূল্য প্রতিবেদন দেখাবে যে পণ্যের দাম এক বছর আগের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে যা ফেডারেল রিজার্ভের ২ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। আটলান্টা ফেডের প্রেসিডেন্ট রাফায়েল বস্টিক মঙ্গলবারের (১২ অক্টোবর) ভাষণে বলেছেন যে তিনি আর মুদ্রাস্ফীতিকে "ক্ষণস্থায়ী" বলেন না। তাঁর মনে হয়, এই মুদ্রাস্ফীতি আগামী বছর পর্যন্ত চলতে পারে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত