আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ফ্লু'তে এই সিজনে প্রথম ব্যক্তির মৃত্যু

লস এঞ্জেলেসে ফ্লু'তে এই সিজনে প্রথম ব্যক্তির মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে ২০২১-২০২২ ইনফ্লুয়েঞ্জা সিজনে ফ্লু-তে আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১০ নভেম্বর) এই ঘটনাটি ঘটে।

ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের সূত্র অনুসারে, মৃত ব্যক্তি মাঝবয়েসী। তার শারীরিক অন্যান্য সমস্যা ছিল।

ফ্লু জনিত অসুস্থতার সময় তাকে বেশ কয়েকবার করোনা পরীক্ষা করানো হয় এবং প্রতিবারই নেগেটিভ আসে।

তবে মৃত ব্যক্তির ফ্লু এর বিরুদ্ধে কোনো টিকা নেওয়া ছিল না।

ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ জানায়, সাধারণত বেশিরভাগ মানুষ ইনফ্লুয়েঞ্জা থেকে কোনো জটিলতা ছাড়াই সেরে উঠে। এই মৃত্যু মনে করিয়ে দেয় যে এই অসুখও প্রাণঘাতী হতে পারে।

ডিপার্টমেন্ট জানায়, 'নিউমোনিয়া হচ্ছে ফ্লু এর প্রধান জটিলতা। এছাড়া হৃদযন্ত্রের অসুখ বা এজমার মতো অসুখও হয়ে থাকে। হাজার হাজার মানুষ দেশজুড়ে এই রোগজনিত কারণে হাসপাতালে ভর্তি হয় কিংবা মারা যায়।

গত বছর লস এঞ্জেলেসে ফ্লু এর সংক্রমণ মাঝামাঝি অবস্থানে ছিল। করোনার সংক্রমণ ঠেকানোতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় ছড়ানোর হার কম থাকে। কাউন্টি কর্তৃপক্ষ জানায়, এই বছর এখন পর্যন্ত ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ কম থাকলেও সাম্প্রতিক সপ্তাহে সেটি বেড়ে যাচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত