আপডেট :

        প্রবল বৃষ্টির আশঙ্কায় বন্যা সতর্কতা, লস এঞ্জেলেসের দাবানলদগ্ধ এলাকায় ভূমিধসের শঙ্কা

        প্রশাসনে আবারও বড় সিদ্ধান্ত, ১২ অতিরিক্ত সচিব ও চার যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

        প্রবল ঝড়ের আশঙ্কায় লস এঞ্জেলেস কাউন্টির দাবানলদগ্ধ এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কতা জারি

        ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, প্রার্থীদের ঘোষণা থেকে ভোট পর্যন্ত যেভাবে এগোবে লড়াই

        ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্পের পরও থামছে না পরাঘাত, কী বলছেন বিশেষজ্ঞরা

        দুই গাড়ি থামিয়ে ১১ কয়লাখনি শ্রমিককে অপহরণের পর গু লি করে হ ত্যা

        লস এঞ্জেলেসে ভূমিকম্পের মুহূর্ত সরাসরি সম্প্রচারে ধারণ, তখন বিমান নামছিল রানওয়েতে

        চাপের মুখে ব্যাটিং বিপর্যয় কাটাতে কাজ করছে দল, দক্ষিণ আফ্রিকা সিরিজে আশাবাদী তাসকিন

        ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা বাড়লেও মেডিকেয়ার প্রিমিয়ামে কমবে অবসরের সুবিধা

        ২৯ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        সিসার বিষক্রিয়ায় অসুস্থ টাকমাথা ঈগলকে শেষ পর্যন্ত মৃ ত্যু দেওয়া হলো, অসুস্থ পাখির সঙ্গে সেলফি তুলেছিলেন কয়েকজন

        ৫০ দিন ধরে আইসিইর হেফাজতে ফিনিশ স্ত্রী, প্রেসিডেন্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন ইউটিউবারের

        ভূমিকম্পের পর লস এঞ্জেলেস বিমানবন্দরের কাছে আগুনের শিখা, আতঙ্কিত যাত্রীদের জন্য স্বস্তির খবর

        ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে বন্দুকধারীর গু লি, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে ১৭ বছরের কিশোর

        ব্রুকলিনে সেতুর নিচে শপিং কার্টে মিলল অজ্ঞাত ব্যক্তির মৃ তদেহ, তদন্তে পুলিশ

        যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা তরুণদের দেশবিরোধী করে তুলছে, অভিযোগ পডকাস্টার জো রোগানের

        ১৪ বছর আগে বড় বোন, এবার ছোট বোন; একই পরিবারের দুই ধ র্ষ ণ-অভিযোগ

        রাখাইন ও কায়াহ রাজ্যে জান্তার বিমান হামলা, নারী-শিশুসহ বহু বেসামরিক মানুষের মৃ ত্যু

        বড়দিনের উপহার পৌঁছে দিতে লস এঞ্জেলেসের গুদামে কাজ করছে ১৭০ রোবট

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, আরও বড় কম্পনের ঝুঁকি নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

ক্যালিফোর্নিয়ায় আবারও চালু হতে পারে সাপ্লিমেন্টাল সিক লিভ

ক্যালিফোর্নিয়ায় আবারও চালু হতে পারে সাপ্লিমেন্টাল সিক লিভ

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আবারও চালু হতে পারে কোভিড-১৯ সাপ্লিমেন্টাল সিক লিভ বা বৈতনিক ছুটি। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম এবং রাজ্যের আইনপ্রণেতারা জানান, কর্মীদের কোভিড-১৯ সংক্রান্ত সিক লিভের বিষয়ে তাঁরা একটি ঐক্যমতে পৌঁছেছেন।   

এই ফ্রেমওয়ার্কের আওতায়, কর্মীদের জন্য ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সবেতন ছুটির আবেদন গৃহীত হবে। জানুয়ারির ১ তারিখ থেকে অনুপস্থিতি পূর্ববর্তী লিভের সাথে যোগ হবে।

যেসব কর্মীদের ২৬ জন বা এর বেশি কর্মী রয়েছে, তাদের মধ্যে কেউ যদি করোনায় আক্রান্ত হোন বা তাদের স্বজনদের মধ্যে কেউ যদি করোনায় আক্রান্ত হোন এবং তাকে যদি ওই কর্মীর দেখাশোনা করতে হয়, তবে তিনি দুই সপ্তাহের সাপ্লিমেন্টাল লিভ পাবেন।  

এই ফ্রেমওয়ার্কের আওতায় কোনো কর্মী ৪০ ঘণ্টা অ্যাডিশনাল পেইড সিক লিভ পাবেন এবং স্বজনদের দেখাশোনার জন্য আরও ৪০ ঘণ্টা পেইড সিক পাবেন।

রাজ্য কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, ফ্রন্টলাইন কর্মী যারা ক্যালিফোর্নিয়ার ব্যবসাপ্রতিষ্ঠান সচল রাখতে কাজ করে যাচ্ছেন, তাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। একই সাথে আমাদের নিশ্চিত করতে হবে ব্যবসা এবং অন্যান্য অর্থনৈতিক সেক্টরগুলো যেনো সচল থাকে।

বিবৃতিতে জানানো হয়েছে, কর্মীদের সবেতন ছুটি প্রতিষ্ঠানকেই নিশ্চিত করতে হবে।

পেইড লিভের বিষয়টি অগ্রিম বাজেট অধিবেশনে আলোচনা হবে। একই দিনে বিজনেস ট্যাক্স ক্রেডিটস নিয়েও আলোচনা হবে।

ক্যালিফোর্নিয়ার এর আগেও কোভিড-১৯ সাপ্লিমেন্টাল পেইড সিক লিভ বহাল ছিল তবে সেটি ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর এর মেয়াদ শেষ হয়ে যায়।    

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত