আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৮ লাখ ১৭ হাজার ২০০ ডলার মূল্যের কোকেন জব্দ করেছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (CHP)। এ ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) মার্সেড কাউন্টির ৫ ফ্রিওয়েতে এ ঘটনা ঘটে। CHP জানায়, ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ২০২৫ মডেলের একটি হোন্ডা সিআর-ভি গাড়ি থামান কর্মকর্তারা।

গাড়িটি থামানোর পর কর্মকর্তাদের কাছে ‘অপরাধমূলক কর্মকাণ্ডের সম্ভাব্য বেশ কয়েকটি লক্ষণ’ ধরা পড়ে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে থাকা প্রায় ৩০ পাউন্ড কোকেন উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১৭ হাজার ২০০ ডলার।

CHP জানায়, গাড়ির চালককে গ্রেপ্তার করে মার্সেড কাউন্টি মেইন জেলে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিক্রির উদ্দেশ্যে কোকেন রাখা এবং একাধিক কাউন্টির মধ্যে কোকেন পরিবহনের অভিযোগ আনা হয়েছে।

ঘটনাটির তদন্তের দায়িত্ব পরে মার্সেড এরিয়া গ্যাং নারকোটিকস এনফোর্সমেন্ট টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলাটি এখনো তদন্তাধীন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত