আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

কৃষ্ণাঙ্গ কিশোরীকে নির্যাতন: মার্কিন পুলিশের পদত্যাগ

কৃষ্ণাঙ্গ কিশোরীকে নির্যাতন: মার্কিন পুলিশের পদত্যাগ

কৃষ্ণাঙ্গ কিশোরীকে নির্যাতনের ভিডিও প্রকাশ হওয়ার পর ঐ ঘটনার দায়ে অভিযুক্ত মার্কিন পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এরিক কেসবোল্ট নামের ঐ পুলিশ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক কিশোরীকে মাটিতে ছুড়ে ফেলে তার চুল ধরে টানা-হেঁচড়া এবং অন্য কিশোরদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে হুমকি দিচ্ছেন।
 
টেক্সাসের ম্যাককিনি শহরে একটি পুলের পাশে পার্টিকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়।  পার্টিতে একদল কিশোর-কিশোরী গানের তালে নাচছিল। পুলিশ তাদের পার্টি বন্ধ করে সেখান থেকে চলে যেতে বললে তারা ওই স্থান ত্যাগ করতে অস্বীকৃতি জানায়।
 
ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা কিশোরদের বলছেন, পুলিশ এখানে আসার আগে দ্রুত দৌড়ে পালাও।
 
এরপর দেখা যায়, কেসবোল্ট নামের একজন পুলিশ কর্মকর্তা কৃষ্ণাঙ্গ এক কিশোরীকে মাটিতে ছুড়ে ফেলে তার হাত চেপে ধরে এবং চুল ধরে টানতে থাকে। এক পর্যায়ে মাটিতে উপুড় হয়ে শুয়ে থাকা কিশোরীর পিঠে সে তার হাঁটু চেপে ধরে। কেসবোল্ট ভিড়ের মধ্যে কৃষ্ণাঙ্গ তরুণদের গালাগালি করছেন এবং তাদের দিকে নিজের আগ্নেয়াস্ত্র তাক করে হুমকি দিচ্ছেন।
 
এ ঘটনায় কয়েকশ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়ে তার পদত্যাগের দাবি জানায়। সূত্র: বিবিসি ও রয়টার্স।


শেয়ার করুন

পাঠকের মতামত