আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

ওবামাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন রবার্ট মুগাবে!

ওবামাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন রবার্ট মুগাবে!

যুক্তরাষ্ট্রে সমলিঙ্গ বিয়ে বৈধতা পাওয়ায় দেশটির প্রেসিডেন্টের প্রতি ক্ষোভ মেশানো রসিকতার তীর

ছুড়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। তিনি বলেছেন, 'আমি হোয়াইট হাউসে গিয়ে বারাক

ওবামাকে বিয়ের প্রস্তাব দেব।' মুগাবে সমকামিতার কট্টর বিরোধী হিসেবে পরিচিত। গত শনিবার

জিম্বাবুয়ের জাতীয় বেতারে দেওয়া এক সাক্ষাৎকারে মুগাবে বলেন, ওয়াশিংটনে গিয়ে 'এক হাঁটু গেড়ে

তাঁর (ওবামার) পাণি প্রার্থনা' করার ইচ্ছা আছে তাঁর।
প্রসঙ্গত, গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই সমলিঙ্গ বিয়েকে

বৈধতা দিয়ে রায় দিয়েছেন। রায়ের পরপরই বিভিন্ন স্থানে সমকামীরা উচ্ছ্বাস প্রকাশ করে, অনেকে

বিয়েও করে। রামধনুর রঙে রাঙিয়ে তোলা হয় হোয়াইট হাউসকেও।
এসব দেখে ত্যক্ত-বিরক্ত মুগাবে বলেন, 'প্রেসিডেন্ট ওবামা যখন সমলিঙ্গ বিয়ের প্রতি সমর্থন

দিয়েছেন, সমকামীদের পক্ষ নিয়েছেন এবং অস্বস্তিকর পরিস্থিতি উপভোগ করছেন, তখনই আমি এ

সিদ্ধান্ত নিয়েছি।' তিনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ওই রায়কে 'উদ্ভট' অভিহিত করেন। 'আমি বুঝতে

পারি না, মানুষ কিভাবে খ্রিস্টের স্পষ্ট নির্দেশ অমান্য করার সাহস পায়, যেখানে প্রভু এটি (সমকাম)

নিষিদ্ধ করেছেন', বলেন তিনি। মুগাবে এটাও বলেন, 'বিকৃত রুচির শয়তানের সমর্থকরাই'

যুক্তরাষ্ট্রের সরকার চালাচ্ছে।
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝাড়লেও তাঁর আফ্রিকা মহাদেশেও কয়েকটি

দেশে সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে। সর্বশেষ গত বুধবার মোজাম্বিক সরকার সমকামিতাকে

বৈধতা দিয়েছে। সূত্র : রয়টার্স, এএফপি

শেয়ার করুন

পাঠকের মতামত