আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

হিজাব পরা ছাত্রী পেল যুক্তরাষ্ট্রের স্কুলে সেরার খেতাব

হিজাব পরা ছাত্রী পেল যুক্তরাষ্ট্রের স্কুলে সেরার খেতাব

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি মাধ্যমিক স্কুলে হিজাব পরা এক ছাত্রী সেরা পোশাক পরিহিতার পুরস্কার জিতেছেন।ক্লিফটন হাই স্কুলের আবরার শাহিন নামের ওই শিক্ষার্থী ফিলিস্তিন বংশোদ্ভুত আমেরিকান।
 স্কুলের ওয়েবসাইটের বরাত দিয়ে আজ বুধবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ক্লিফটন স্কুলে শিক্ষার্থী প্রায় তিন হাজার। এখানে ৫২ শতাংশের ওপর স্পেনিশভাষী। ৮ শতাংশ এসেছে এশিয়া বিভিন্ন দেশ থেকে। বাকি শিক্ষার্থীদের ৩২ শতাংশ স্থানীয় শ্বেতাঙ্গ ও ৫ শতাংশ কৃষ্ণাঙ্গ।
 আবরার শাহিন ইন্ডিপেন্ডেন্টকে জানান, সেরা পোশাকধারী নির্বাচিত হতে তিনি স্কুল ইয়ারবুকে কালো রঙের স্পোর্টস স্কার্ট, টাইট জিন্স, বুট এবং মাথায় স্কার্ফ পরিহিত একটি ছবি দেন। শিক্ষার্থীদের ভোটে তার সে ছবিটিই কর্তৃপক্ষ সেরা হিসেবে নির্বাচন করে।
 শাহিন আরো বলেন, ‘এখানে চিয়ারলিডাররাই সবসময় সেরা পোশাকধারী নির্বাচিত হয়। ধর্মীয় অনুশাসনের পোশাক পরেই এই খেতাব জেতা সত্যি গর্বের।
শাহিন স্কুলে পড়াশোনার পাশাপাশি কাজ করেন একটি পোশাকের দোকানে। তার পোশাকের মধ্য দিয়ে প্রচলিত শৈলীর পাশাপাশি মুসলমানদের ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে বলেও জানায় স্কুল কর্তৃপক্ষ।

 


শেয়ার করুন

পাঠকের মতামত