আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

অবিক্রীত শান্ত-তামিম-মুশফিক

অবিক্রীত শান্ত-তামিম-মুশফিক

চারদিকে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। এর মধ্যে গতকাল অনুষ্ঠিত হলো শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলাম। এবারের নিলামে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। এই টাইগার বোলারকে ৫০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮ লাখ টাকা।

 

 

আবার, সরাসরি চুক্তিতে এর আগে আরেক টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে নিজেদের ডেরায় নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। তবে এই বাঁহাতি পেসারকে কত টাকায় দলে নিয়েছে ডাম্বুলা, সে বিষয়ে নিশ্চিত করে জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি।


এদিকে লঙ্কা প্রিমিয়ার লিগের গেল আসরে দুর্দান্ত সময় কাটানোর পরও এবারের আসরে দল পায়নি তাওহীদ হূদয়। যদিও ধারণা করা হয়েছিল, গেল আসরে ভালো পারফর্ম করায় তাকে নিয়ে কাড়াকাড়ি করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এছাড়া গতকাল নিলামে অবিক্রীত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন।

অন্যদিকে লঙ্কা প্রিমিয়ার লিগে এবারের আসরের জন্য ড্রাফটে নাম দেননি বাংলাদেশ দলের সবচেয়ে তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বকাপ শেষে আগামী ১ জুলাই থেকে শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসর। এবারের আসরে অংশগ্রহণ করবে মোট পাঁচটি দল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত