আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পাত্তাই দিলো না

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পাত্তাই দিলো না

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পাত্তাই দিলো না অস্ট্রেলিয়া। এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংলিশদের ৩৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অজিরা। ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।  


শনিবার (৮ জুন) বার্বাডোজে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। উদ্বোধনী জুটিতে ৭০ রান যোগ করেন এই দুই ব্যাটার।  


এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১৬ বলে ৩৯ ও হেড ১৮ বলে ৩৪ রান করেন। এরপর মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোনিয়াসের ব্যাটে ভর ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। 

মার্শ ২৫ বলে ৩৫, ম্যাক্সওয়েল ২৫ বলে ২৮ ও স্টোনিয়াস ১৭ বলে ৩০ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ক্রিস জর্ডান নেন ২টি উইকেট।  


২০২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডকে ভালো শুরু এনে দেন দুই ইংলিশ ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। ৭৩ রানের জুটি গড়েন এই দুই ওপেনার। তবে সল্ট ২৩ বলে ২৭ ও বাটলার ২৮ বলে ৪২ রান করে আউট হলে ধস নামে ইংলিশ ব্যাটিং লাইনে।  

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত