আপডেট :

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

        ক্যালিফোর্নিয়ায় নতুন কর্মসংস্থান শর্ত চালু, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে লাখো মানুষ

        লস এঞ্জেলেসে ব্যালট পুড়িয়ে ও ভোটকেন্দ্রে ভাঙচুর, নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কা

        হাওয়াইয়ে তিনজনকে হত্যার অভিযোগে এক ব্যক্তি অভিযুক্ত

        মিয়ানমারে বিস্ফোরকভর্তি ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪৫ জনের বেশি

        যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি চুক্তিতে নতুন শর্ত ট্রাম্পের

        ট্রাম্পের ১৮০ কোটি ডলারের তহবিল বাতিলের দাবি পেন্সের

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ‘ফ্রিডম ২৫০’ উৎসব বাতিলের আহ্বান ট্রাম্পের

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

স্প্যানিশ কোচ ছিলেন অস্কার ব্রুজন দেশে চলে গেছেন,আনা হয়েছেন নতুন কোচ

স্প্যানিশ কোচ ছিলেন অস্কার ব্রুজন দেশে চলে গেছেন,আনা হয়েছেন নতুন কোচ

টানা ৬ মৌসুম বসুন্ধরা কিংস ফুটবল দলের স্প্যানিশ কোচ ছিলেন অস্কার ব্রুজন। সেই ব্রুজন দেশে চলে গেছেন। নতুন কোচ আনা হয়েছেন কিংসে। উয়েফা লাইসেন্সধারী রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে বসুন্ধরা কিংসের দায়িত্ব নিতে কয়েক দিনের মধ্যেই ঢাকায় আসতে পারেন।


নতুন কোচ নেওয়া হয়েছে জানিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। অস্কার ব্রুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। অস্কারকে দিয়ে প্রিমিয়ার ফুটবল লিগে সাফল্য পেলেও আন্তর্জাতিক ক্লাব ফুটবলে সাফল্য নেই। ক্লাব সভাপতি ইমরুল হাসান বললেন, ‘সাফল্য নেই বলব না। প্রত্যাশা অনুযায়ী সাফল্য নেই।’

বসুন্ধরা কিংস চায় ট্রফি, তারা চায় এএফসি কাপের শীর্ষ স্থানে উঠতে। কিন্তু অস্কার সেই চাওয়া পূরণ করতে পারেননি। চাওয়া পুরণ করতে না পারলেও অস্কারকে নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে ক্লাবটিকে। ক্লাবের বিভিন্ন সূত্রের দাবি অস্কারের সঙ্গে  বনিবনা ছিল না।  দেশে ফিরে গেছে। যাওয়ার আগে দেশের সংবাদমাধ্যমে বিভিন্ন মন্তব্য করেছেন যা কিনা ক্লাব বিরোধী। একটা দলে এতো দিন ছিলেন অস্কার। কোনো কথা সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেননি। যখন অস্কারকে বাদ দেওয়া হলো, তার চাকরি মেয়াদ বাড়ানো হলো না। তখনই দেশে ছাড়ার আগে ক্লাবের কর্মকর্তাদের সম্পর্কে নেতিবাচক কথা জানিয়ে গেছেন সংবাদ মাধ্যমে।

বসুন্ধরা কিংসের বিভিন্ন সূত্রের দাবি দলের ম্যানেজার ওয়াসিমকে নিয়ে অস্কারের আপত্তি, মিডিয়া ম্যানেজার শায়েককে নিয়ে অস্কারের আপত্তি, সহকারী কোচ জিলানীকে নিয়ে আপত্তি। নানা ঘটনার সূত্র ধরে তাদের সঙ্গে মতবিরোধ হয়েছে অস্কারের। মালদ্বীপে কেন শায়েক যাবেন। তিনি মিডিয়া অফিসার। শায়েক যাবেন, সেটি ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্ত। কিন্তু অস্কার এটি নিয়ে আপত্তি তুলে ঝামেলা করেছিলেন। ক্লাবের মাঠে অনুশীলন করার সময় জিলানীকে মাঠ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।

ফুটবল ম্যানেজার ওয়াসিমকে নিয়ে অনেক বার আপত্তিকর ঘটনা ঘটেছে। পরস্পর বিরোধী কথা ফুটবল বাজারে ঘুরে বেড়িয়েছে। অস্কার ব্রুজনকে নানা বিষয় নিয়ে কথা বলতে চাইলেও তিনি সাড়া দেননি। ক্লাব কর্মকর্তাদের দাবি ভুলত্রুটি থাকতেই পারে। তাই বলে এমন ব্যবহার করবে সেটা দৃষ্টিকটু। ক্লাবের কথা হচ্ছে কোচ হিসাবে অস্কার ভালো। লিগে সাফল্য আছে। আমরা এএফসিতে সাফল্য পাইনি। কিন্তু অস্কার এবং ম্যানেজার ওয়াসিমের সঙ্গে এমনভাবে লেগে গেল একটা পর্যায়ে শোনা গেল ওয়াসিম থাকলে অস্কার থাকবেন না। এমন শর্ত দিয়ে তো চাকরি করা যায় না। ক্লাব কর্তৃপক্ষ নানা অভিযোগ যাচাই-বাছাই করে ওয়াসিমকে পাশ মার্ক দিয়েছে। এ থেকেই ১৫ হাজার ডলার বেতন পাওয়া অস্কার ব্রুজন-বসুন্ধরা কিংস সম্পর্কের মাঝখানে কেচি চালাতে দেরি হয়নি।

ইমরুল হাসান সবকিছু দেখে শুনে সিদ্ধান্ত নিয়েছেন। তবে ইমরুল স্বীকার করেননি অস্কারের সঙ্গে কিছু হয়েছে। ইমরুলের এক কথা এএফসির টুর্নামেন্টে আমরা আরো ভালো কিছু করতে চাই। প্রত্যাশা নিয়ে প্রত্যাশা পূরণ করতে চাই। নতুন কোচ এ কারণে আনা হয়েছে।’ বসুন্ধরা কিংস আগামীতে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলবে। কথা ছিল প্লেঅফ খেলবে। কিন্তু সমীকরণে দুয়ার খুলেছে কিংসের। তারা সরাসরি গ্রুপ পর্বে খেলবে।  এই অবস্থায় নতুন কোচ রোমানিয়া থেকে আনা হচ্ছে। যার ক্লাব কোচিংয়ে অভিজ্ঞতার ভাণ্ডার পূর্ণই।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত