আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা সাকিবের, আসছেন না ঢাকায়

পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা সাকিবের, আসছেন না ঢাকায়

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দলে যোগ দিতে পারেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে আপাতত তার ঢাকায় ফেরার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে ঢাকায় না এসে সরাসরি পাকিস্তানে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে।

পাকিস্তান সফরে ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। এরপর করাচিতে ৩০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ইতিমধ্যে সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে বাংলাদেশ এখনও স্কোয়াড ঘোষণা করেনি। 


বিসিবি সূত্রে জানা গেছে রোববার (১১ আগস্ট) বাংলাদেশ দল ঘোষণা হতে পারে। আর এতে থাকতে পারে সাকিব আল হাসানের নাম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নির্বাচক প্যানেলের সঙ্গে সাকিবের আলাপ হয়েছে। সেখানে সাকিবের সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।


গ্লোবাল টোয়েন্টি-২০ টুর্নামেন্ট খেলতে বর্তমানে কানাডায় রয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার।

এর আগে, গত সপ্তাহে ক্রিকেট অপারেশনস কমিটির ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেছিলেন, এই টুর্নামেন্ট খেলতে ১২ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র রয়েছে সাকিবের। পাকিস্তান সফরে তার খেলার বিষয়ে যোগাযোগ করা হবে বলেও জানিয়েছিলেন সাকিব।

প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে সরকারের ঘনিষ্ঠ এমপি-মন্ত্রীরা আত্মগোপনে রয়েছে। দেখা মেলেনি আওয়ামী লীগ সরকারের সঙ্গে সুসম্পর্ক থাকা ক্রিকেড বোর্ড কর্মকর্তাদেরও। সাকিব আল হাসান সদ্য বিলুপ্ত সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তাই বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে তার দেশে ফেরার সম্ভাবনা একেবারেই কম।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত