আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

প্যারিস অলিম্পিকে সবার ওপরে যুক্তরাষ্ট্র, দুইয়ে চীন

প্যারিস অলিম্পিকে সবার ওপরে যুক্তরাষ্ট্র, দুইয়ে চীন

ছবি: এলএবাংলাটাইমস

প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্টে সোনা জিতে পদক তালিকায় চীনকে পেছনে ফেলল যুক্তরাষ্ট্র। প্যারিসে চীন ও যুক্তরাষ্ট্র, দুই দলই সোনা জিতেছে সমান ৪০টি করে। তবে রুপা ও ব্রোঞ্জ জয়ে চীনের চেয়ে এগিয়ে থাকায় পদক তালিকায় সবার ওপরে যুক্তরাষ্ট্রের নাম। এ নিয়ে টানা চারটি অলিম্পিক সবার ওপরে থেকে শেষ করল অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি সোনাজয়ী দেশটি।

৪০ সোনা, ৪৪ রুপা ও ৪২ ব্রোঞ্জসহ মোট ১২৬টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। চীন জিতেছে ৪০টি সোনা, ২৭টি রুপা ও ২৪টি ব্রোঞ্জসহ ৯১টি পদক। এশিয়ার দেশ জাপান ২০টি সোনা জিতে তৃতীয় হয়েছে। ১২টি রুপা ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক জিতেছে দলটি।

তিন বছর আগে টোকিওতেও শীর্ষ তিনে ছিল এই তিন দেশ। টোকিও অলিম্পিকে ৩৯টি সোনা জিতে প্রথম হয়েছিল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় হওয়া চীন পেয়েছিল ৩৮টি সোনা, স্বাগতিক জাপান তৃতীয় হয়েছিল নিজেদের রেকর্ড ২৭টি সোনা জিতে।

প্যারিসে পদক জিতেছে ৮৯টি দেশ। এর বাইরে রিফিউজি দল ও দেশের পরিচয় ছাড়া অ্যাথলেটরাও জিতেছেন পদক। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে পদক জিতেছে পাকিস্তান ও ভারত। নিজেদের অলিম্পিক ইতিহাসে এবারই প্রথম ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছে পাকিস্তান। জ্যাভেলিন থ্রোতে টোকিওর সোনাজয়ী ভারতীয় নিরজ চোপরাকে পেছনে ফেলে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন দেশটির আরশাদ নাদিম। পদক তালিকার ৬২তম স্থানে জায়গা পেয়েছে দলটি। ১টি রুপা ও ৫টি ব্রোঞ্জ জিতে ভারত হয়েছে ৭১তম।

শীর্ষ দল যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ১৪টি সোনা জিতেছে অ্যাথলেটিকসে। চীন সর্বোচ্চ ৮টি সোনা জিতেছে ডাইভিংয়ে। তৃতীয় হওয়া জাপানিরা সর্বোচ্চ ৮টি সোনা জিতেছে কুস্তিতে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত