আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

সাকিব বিপিএলে খেলবেন চিটাগাং কিংসে

সাকিব বিপিএলে খেলবেন চিটাগাং কিংসে

দেশের বর্তমান পরিস্থিতিতে সাকিব আল হাসানের ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে অবশেষে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে দেশে ফিরছেন দেশের সেরা অলরাউন্ডার। পাশাপাশি, সাকিব এবারের বিপিএলেও অংশ নেবেন।  


বিপিএলের ১১তম আসরে সাকিবকে দলে নিয়েছে চিটাগাং কিংস। সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। নিলাম শেষে সাকিবের খেলা নিশ্চিত করার বিষয়ে জানতে চাইলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লিয়ারেন্স পাওয়ার পরই তাকে চুক্তিতে যুক্ত করা হয়েছে।  


চিটাগাং কিংসের মালিক সাব্বির জানিয়েছেন, ‘আমরা সাকিবের জন্য প্রয়োজনীয় ক্লিয়ারেন্স পেয়েছি। বাংলাদেশে খেলার অনুমতি নিশ্চিত হওয়ার পরই তার সঙ্গে চুক্তি করেছি। এছাড়া, রংপুরের সাথেও আলোচনা করে নিশ্চিত হয়েছি যে সাকিবের সঙ্গে তাদের কোনো চুক্তিগত জটিলতা নেই। সব দিক থেকেই সবুজ সংকেত পাওয়ার পরই আমরা তাকে দলে নিয়েছি। আশা করছি, তার অংশগ্রহণে কোনো সমস্যা হবে না।’  

বর্তমানে সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করছেন। নিলামেও তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে দূর থেকে চট্টগ্রামের দল গঠনে সহায়তা করেছেন এই তারকা ক্রিকেটার।  


সাব্বির আরও বলেন, ‘সাকিব দেশের বাইরে থাকায় নিলামে উপস্থিত ছিল না, কিন্তু দল গঠনে কিছু মূল্যবান পরামর্শ দিয়েছে। আমরা তার দেওয়া পরামর্শ অনুযায়ী নিলামে অংশ নিয়েছি। সম্মিলিত পরিকল্পনায় দল সাজাতে পেরেছি এবং প্রত্যাশিত খেলোয়াড়দের দলে ভিড়িয়েছি। চিটাগাং কিংস গত ১০ বছর ধরে বিপিএলে অংশ নিচ্ছে। এবারও আমরা বেশ উৎসাহ নিয়ে মাঠে নামছি এবং আশা করছি, সবার প্রত্যাশা পূরণ করতে পারব।’  

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত