আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

চ্যাম্পিয়নস ট্রফিতে বড় স্বপ্ন শান্তদের

চ্যাম্পিয়নস ট্রফিতে বড় স্বপ্ন শান্তদের

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। গুরুত্বপূর্ণ সময়ে দলকে এনে দিয়েছিলেন ব্রেক থ্রু। নিজের প্রথম বিশ্বকাপেই ৭ ম্যাচে ৭.৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেন এই টাইগার লেগ স্পিনার। এছাড়া ব্যাট হাতেও বড় ইনিংস খেলার সামর্থ্য আছে তার।

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও তাই রিশাদকে নিয়েই বড় স্বপ্ন দেখছেন তার সতীর্থরা। সম্প্রতি টাইগার এই লেগ স্পিনারকে নিয়ে কথা বলেছেন পেসার তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

 

আইসিসিকে তানজিম সাকিব বলেন, ‘আমার মনে হয় রিশাদ হোসেন আমাদের লেগ স্পিনার, অলরাউন্ডার। আমাদের জন্য বড় ভূমিকা রাখবে। সে সবসময় ব্রেক থ্রু দেয় এবং ব্যাট হাতে আমাদের প্রয়োজনের সময় রান করেছে।’


রিশাদের খেলা মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে বলেন সৌম্য, ‘রিস্ট স্পিনার সবসময়ই গেম চেঞ্জার। তাই আমরা রিশাদের দিকে তাকিয়ে আছি।’

 

রিশাদকে নিয়ে বেশ আশাবাদী অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘আমি সত্যিই খুব বেশি করে চাই রিশাদকে। রিস্ট স্পিনার, সে যদি ভালো বল করে আমাদের দল ভালো করতে পারে। কারণ, আমরা জানি পাকিস্তানে খুবই ভালো উইকেট থাকে। তো রিস্ট স্পিনার এই টুর্নামেন্টে খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি রিশাদের পারফরম্যান্সে দিকে তাকিয়ে আছি। কিভাবে সে এই টুর্নামেন্টে বল করে।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত