আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ইসারায়েলি সাবেক ফুটবলারের বাসায় গ্রেনেড হামলা ঘটে

ইসারায়েলি সাবেক ফুটবলারের বাসায় গ্রেনেড হামলা ঘটে

ইসরায়েলের সাবেক তারকা ফুটবলার এবং ইংলিশ ক্লাব লিভারপুলের সাবেক মিডফিল্ডার ইয়োসি বেনায়ুনের বাড়িতে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। গত রোববার রাতে তেল আবিবের কাছে রামাত হাশারুন এলাকায় অবস্থিত তার বাসভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ভাগ্যক্রমে বেনায়ুন ও তার পরিবারের কেউ হতাহত হয়নি।

হামলার সময় পরিবারের সঙ্গে নিজ বাসাতেই ছিলেন ৪৪ বছর বয়সী বেনায়ুন। পুলিশ জানান, মোটরসাইকেলযোগে এক ব্যক্তি এসে তার বাড়ির দরজার দিকে গ্রেনেড ছুড়ে দ্রুত পালিয়ে যায়। রাত প্রায় ১১টার দিকে ঘটে এই বিস্ফোরণ, যাতে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রথমে বিস্ফোরণকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ভেবেছিলেন বেনায়ুন। তিনি জানান, ‘আমি মনে করি এটা ভুলবশত ঘটেছে। আমার বাসাকে টার্গেট করা হয়েছে, এমনটা মনে হয় না। প্রথমে ভেবেছিলাম গ্যাসের বিস্ফোরণ, তাই ফায়ার সার্ভিসে ফোন করি। পরে পুলিশ এসে জানায় এটি গ্রেনেড ছিল এবং তারা ধ্বংসাবশেষ উদ্ধার করেছে।’

ঘটনার পর ইসরায়েলি পুলিশ গ্লিলোত স্টেশনের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু এখনও পর্যন্ত হামলাকারীর পরিচয় শনাক্ত করা যায়নি।  

ইসরায়েলের হয়ে ১০১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বেনায়ুন জাতীয় দলের হয়ে ২৪টি গোল করেন। ক্লাব ক্যারিয়ারে ওয়েস্ট হামের হয়ে এফএ কাপ রানার্সআপ এবং চেলসির হয়ে ইউরোপা লিগ জয় করেন তিনি। লিভারপুল, চেলসি এবং আর্সেনালের হয়ে প্রায় এক দশক খেলা বেনায়ুন ২০১৩–১৪ মৌসুমে কুইন্স পার্ক রেঞ্জার্সের হয়ে নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত