আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শিশু রাজন হত্যার মামলার রায় ৮ নভেম্বর

শিশু রাজন হত্যার মামলার রায় ৮ নভেম্বর

সিলেটে আলোচিত শিশু রাজন হত্যা
মামলার রায় ঘোষণার জন্য ৮ নভেম্বর দিন
ধার্য করেছেন আদালত। সিলেট মহানগর
দায়রা জজ আদালতের বিচারক আকবর
হোসেন মৃধার আদালত মঙ্গলবার দুপুরে এ দিন
ধার্য করেন। আগের দিন আসামিপক্ষের
আইনজীবীরা গ্রেপ্তার ১১ আসামির মধ্যে ৯
জনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
সিলেটের পিপি মফুর আলী সাংবাদিকদের
বলেন, মঙ্গলবার আদালতে গ্রেপ্তার বাকি
দুজন ও পলাতক দুজনের পক্ষে যুক্তিতর্ক
উপস্থাপন শেষে বিচারক ৮ নভেম্বর রায়ের
দিন ঠিক করেন। গত ১ অক্টোবর এ মামলায়
সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ৩৮ জন সাক্ষীর মধ্যে ৩৬
জন সাক্ষ্য দেন আদালতে। মামলার প্রধান
আসামি কামরুল ইসলামের আইনজীবীর
আবেদনে ১১ সাক্ষীর পুনরায় জবানবন্দি
শোনে আদালত।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির
অভিযোগ তুলে ১৩ বছরের শিশু রাজনকে
পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যার ভিডিও
ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশব্যাপী
তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার দেড়
মাসের মধ্যে তদন্ত শেষ করে ১৬ আগস্ট ১৩
জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র
দেন মামলার তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত
তালুকদার। গত ২২ সেপ্টেম্বর অভিযোগ
গঠনের মধ্যে দিয়ে এই হত্যা মামলার বিচার
শুরু হয়।
রাজন হত্যার পর ১০ জুলাই সৌদি আরব
পালিয়ে যান মূল অভিযুক্ত কামরুল। গত ১৫
অক্টোবর তাকে দেশে ফিরিয়ে এনে পরদিন
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো
হয়। কামরুলকে নিয়ে এই মামলার আসামিদের
মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পলাতক রয়েছেন কামরুলের আরেক ভাইসহ
দুজন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জারির পর পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশিত
হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত