আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিএনপির সম্পাদক ও জেলা যুবদল সভাপতি গ্রেপ্তার

বিএনপির সম্পাদক ও জেলা যুবদল সভাপতি গ্রেপ্তার

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি এড. মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে নগরীর লালদিঘিরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশের একটি দল।

বিএনপিসূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকেলে লিফলেট বিতরণ করছিলেন এমদাদ হোসেন চৌধুরী, এডভোকেল মমিনুল ইসলামসহ বিএনপির সিনিয়র নেতারা। এসময় সাদা পোশাকে থাকা পুলিশের একটি দল এমদাদ ও মুমিনসহ ৪/৫ জনকে আটক করে নিয়ে যায়।

এমদাদ হোসেন চৌধুরী ও এড. মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন।

ওসি কোতোয়ালী জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে নাশকতা, অগ্নি সংযোগ, সরকারি কাজে বাধা প্রদান, বিস্ফোরক সহ সহিংসতার ঘটনার একাধিক মামলা রয়েছে। এরমধ্যে আসামী এমদাদ হোসেন চৌধুরী ৪ টি মামলার এজাহারনামীয় আসামি এবং মমিনুল ইসলাম ১ টি মামলার আসামি।

দুজনকে আদালতে তোলা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন ওসি।

এদিকে দুই নেতাকে গ্রেপ্তারের ঘটনায় তাৎক্ষণিক মশাল মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। শনিবার সন্ধ্যায় নগরীর সুবিদ বাজার থেকে দর্শন দেউড়ি পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে সড়কে আগুন ধরিয়ে দেয় তারা। এরপর পুলিশের উপস্থিতি টের পেয়ে সরে পড়েন নেতাকর্মীরা।

 
 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত