আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

অগ্নিপরীক্ষায় শমসের মুবিন

অগ্নিপরীক্ষায় শমসের মুবিন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন নিয়েই যেন সকল আলোচনা। সিলেটের যে ক’টি আসন রয়েছে এরমধ্যে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে এ সিলেট-৬ আসন। তার একমাত্র কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাবেক শিক্ষামন্ত্রী বর্তমান এমপি নুরুল ইসলাম নাহিদ ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী। শমসের মুবিন চৌধুরী এ আসন থেকে ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করবেন।

নুরুল ইসলাম নাহিদ ও শমসের মবিন চৌধুরী ছাড়াও এ আসনে রয়েছেন আরও ৪ জন প্রার্থী। রয়েছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন, ইসলামি ঐক্য জোটের প্রার্থী সাদিকুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের ভোটারদের সাথে কথা হলে তারা জানান, ‘যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে জামানত হারাতে পারেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী ছাড়াও ইসলামি ঐক্য জোটের প্রার্থী সাদিকুর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা। দীর্ঘদিন এলাকা ছাড়া শমসের মুবিন চৌধুরী হঠাৎ করেই সিলেট-৬ আসনে নির্বাচন করছেন। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের সাথে তার নেই কোন সুসম্পর্ক। তাঁকে চিনেন না ভোটাররা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে থাকবেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন ও জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম উদ্দিন। এ দুজন থেকে একজন হতে পারেন আগামীর সিলেট-৬ আসনের সংসদ সদস্য।’

তবে অনেক ভোটার মনে করছেন, ‘শেষ সময়ে এসে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী একজন আরেকজনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন। যদি এমনটা না হয় আর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে দলের প্রধান হিসেবে এ আসন থেকে বিজয়ী করে নেওয়া হবে।’

এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এবারের নির্বাচন হবে সুষ্ঠু-নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। ভোটাররা ভোটকেন্দ্র গিয়ে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে পারবেন।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আশাবাদী ৬ জন প্রার্থী। তারা মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়েছেন আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। সে লক্ষ্যে বিরামহীন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ওয়ার্ডে ওয়ার্ডে তারা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছেন। প্রার্থীদের পক্ষে বাড়ি-বাড়ি ভোটারদের কাছে যাচ্ছেন কর্মীরা। তবে প্রচারণার দিকে দিয়ে মাঠে খুব একটা নেই ইসলামি ঐক্য জোটের প্রার্থী সাদিকুর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা।

উল্লেখ্য, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৭৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২লাখ ৩৭ হাজার ৫০৯ জন ও নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৩৯ জন।


 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত