আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এখন ধ্বংস হয়ে যাবে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী

এখন ধ্বংস হয়ে যাবে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী

আগামী ৭ জানুয়ারি সিলেটে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘অতীতের মতো এবার সিলেটের মানুষ ভোটকেন্দ্রে যাবে। এ অঞ্চলের মানুষ ভোট দেয়। যেখানেই প্রচারণা করতে যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি ভোটারদের।’

তিনি বলেন, ‘নির্বাচনে অনেক প্রতিযোগিতা হবে। সবাই নিজে নিজে কাজ করতেছে। নির্বাচনে না এসে বিএনপি খুবই ভুল করেছে। তারা একটা বড় দল ছিল কিন্তু এখন ধ্বংস হয়ে যাবে। বিএনপিতে নেতৃত্বের অভাব। তারা এখন আর রাজনৈতিক দল নয় তারা এখন সন্ত্রাসী। সন্ত্রাসীরা কখনও জয়লাভ করেনি।’

সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর নয়াসড়ক এলাকায় নির্বাচনি প্রচারণার সময় মন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি জ্বালাও-পোড়াও আর গুপ্ত হত্যায় ব্যস্ত। বাংলাদেশে এদের কোনও স্থান নেই। আওয়ামী লীগ উন্নয়নের দল। যেসব উন্নয়ন হয়েছ তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে। এই সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে আরও হবে। শিক্ষা, চিকিৎসাসহ যেসব খাতে উন্নয়ন করা দরকার সরকার তা করেছে আর করে যাবে।’

তিনি আরও বলেন, ‘আগামীতে আমাদের পরিকল্পনায় রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেটা আমরা করবো। যারা বিদেশে যাবেন তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে আমরা প্রশিক্ষিত লোক বিদেশে পাঠাবো।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত