আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

গোলাপগঞ্জে সরওয়ারের গণসংযোগ

গোলাপগঞ্জে সরওয়ারের গণসংযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন বলেছেন, দীর্ঘ প্রায় ১৫ বছর থেকেই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের সুখে দু:খে পাশে ছিলাম। করোনাকালীন সময়ে এই আসনের জনপ্রতিনিধিগণ ঢাকার বাসায় ছিলেন কিন্তু জনগণের এই দুঃসময়ে আমি আপনাদের পাশে ছিলাম। দীর্ঘ ক্ষমতায় থেকেও বর্তমান সংসদ সদস্য কি উন্নয়ন করেছেন তা আপনাদের সামনে দৃশ্যমান। রাস্তাঘাটের অবস্থা দেখে লজ্জা লাগে আমাদের। কিন্তু এসব নিয়ে ওনার মাথা ব্যাথা নেই। ভোট আসলেই তিনি এলাকায় এসে নানা প্রতিশ্রুতি দেন কিন্তু ভোটের পরে আর খুঁজে পাওয়া যায়না। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আর জনগণকে ধোকা দেওয়া যাবেনা। জনগণ এখন খুবই সচেতন।

সোমবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ও লক্ষণাবন্দ ইউনিয়নের বিভিন্ন জায়গায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, আমি নির্বাচিত হলে আপনারা নির্বাচিত হবেন। এই দুটি উপজেলার দীর্ঘদিনের সমস্যাগুলো আমি সমাধানের চেষ্টা করে যাবো।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী, লক্ষিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মছলু, ব্রাজিল আওয়ামী যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল, লক্ষিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাদেক আহমদ চৌধুরী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াকিল আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী সেবুল আহমদ, উপজেলা যুবলীগ নেতা উজ্জ্বল আহমদ, আওয়ামী লীগ নেতা তপন দাস, আলভেনিয়া গার্ডের পরিচালক পাবেল আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রাহাদ মুন্না, শিপু আহমদ সহ স্থানীয় নেতাকর্মী সহ অধিক সংখ্যক কর্মী ও সমর্থকবৃন্দ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত