আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নৌকার সমর্থনে দুই সভা

নৌকার সমর্থনে দুই সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমএ মান্নানের নৌকা প্রতীকের সমর্থনে পৃথক দু‘টি সভা করেছে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগ।

রোববার রাত ৮টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শত্রুমর্দন হাজিপাড়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নূরুল হক।

পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আজাদ হোসেনের পরিচালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মান্নান পুত্র সাদাত মান্নান অভি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তেরাব আলী, সাধারণ সম্পাদক ও পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সুনামগঞ্জ গার্লস্ স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিএম সাজ্জাদুর রহমান, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পা, শ্রমিক লীগ নেতা আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আবদুল আলীম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, যুবলীগ নেতা খালেদ ইসলাম বদরুল, শায়েখ মিয়া, ঐক্য সমবায় রিকশা সমিতির সভাপতি কামাল হোসেন ও ব্যবসায়ী আবদুল গনি।

এসময় উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউপির সাবেক মেম্বার মকবুল হোসেন, মুরব্বি আবদুন নূর, ইস্কন্দর আলী, ইউপি মেম্বার ফয়জুল হক, মুরব্বি আবদুল জব্বার, মুসলিম শাহ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চেরাগ আলী, সাধারণ সম্পাদক জহির আলী, আওয়ামী লীগ নেতা ছৈয়দুল ইসলাম, আবদুস সালাম, শাহ আলম, সাঞ্জব আলী সাঞ্জু, তৈয়ব আলী, সিরাজ মিয়া, আবদুর রহিম, আনোয়ার রেজা লাল মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, জেলা ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, ছাত্রলীগ নেতা সমীরণ দাশ সুধীর, ব্যবসায়ী বশির মিয়া, তুয়েল আহমদ, জয়নাল আবেদীন, ছেবেদ আলী, মতি আহমদ, সাদ্দক আলী, তরিক আলী, আনোয়ার হোসেন, মদরিছ আলী, আসুক আলী, রাশিদ আলী, নূর মিয়া, জালাল মিয়া, নূর মিয়া, আমজদ আলী, সিদ্দিক আলী, আনফর আলী, বদরুল আলম, যুবলীগ নেতা আবদুল কাইয়ুম, দুলাল মিয়া, আবদুল মালিক, সজরুল ইসলাম, আলম মিয়া, আলী হোসেন, ছাত্রলীগ নেতা মুবিন সিদ্দিকী, শাহরিয়ার নাজিম টিপু, ছাদিকুর রহমান টাপু, মনিরুজ্জামান শিপু ও আল আমিন সিয়াম প্রমুখ।

এর আগে বিকাল ৫টায় ইউনিয়নের পাগলা বাজারের উত্তরাংশে কর্মী সভা করে ইউনিয়ন আওয়ামী লীগ। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম লালনের পরিচালনায় এ ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল হকসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, মটর শ্রমিক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত