আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সিলেট জেলা ও মহানগর বিএনপির কাউন্সিল সম্পন্ন

সিলেট জেলা ও মহানগর বিএনপির কাউন্সিল সম্পন্ন

জেলায় সভাপতি শামীম, সেক্রেটারি আলী, মহানগরে সভাপতি নাসিম, সেক্রেটারি সেলিম

বিএনপির সিলেট জেলা ও মহানগর কমিটির কাউন্সিল সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১১টার দিকে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতা নির্বাচন করা হয়। সিলেট বিএনপির জেলা সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কাহের চৌধুরী শামীম, সাধরাণ সম্পাদক পদে বিজয়ী হয়েছে, আলী আহমদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সমসংখ্যক ভোট পেয়েছেন এমরান আহমদ চৌধুরী ও রিপন পাটোয়ারী।

সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বদরুজ্জামান সেলিম। এছাড়ও সাংগঠনিক সম্পাদক পদে মিফতাহ সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।

সিলেট জেলা ও মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করতে সরাসরি ভোট দেন ১৩২ কাউন্সিলর। এর মধ্যে জেলার অধীনে ৫১ জন এবং মহানগরের অধীনে রয়েছেন ৮১ জন ভোটার। জেলার অধীনে ১৭টি ইউনিটের মধ্যে রয়েছে ১৩ উপজেলা ও ৪ পৌরসভা। প্রতি উপজেলা ও পৌরসভা থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ভোটাধিকার প্রয়োগ করে জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

এর আগে প্রথম অধিবেশন সকাল দশটায় শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাথেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেয়ার করুন

পাঠকের মতামত