আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

আমি আপনার সেবা করে মরতে চাই : শফিক চৌধুরী

আমি আপনার সেবা করে মরতে চাই  : শফিক চৌধুরী

সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিশ্বনাথ-ওসমানীনগরবাসীর শাসক নয়, সেবক হওয়ার জন্য আমি নির্বাচনে অংশ নিচ্ছি। আমি আপনার সেবা করে মরতে চাই। শাসকরা শাসন ও শাস্তি দেয়, সেবক সেবা করে। আমি পারিবারিকভাবে আপনাদের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছি।

তিনি বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন ও অলংকারী এবং খাজাঞ্চি ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশে কেউ ভূমিহীন, কেউ গৃহহীন থাকবে না। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। বিনামূল্যে বই ও প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছে আওয়ামী লীগ।’ তাই আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ ফরিদ আহমদ, শাহ মোশাহিদ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহ সভাপতি হিরন মিয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক সাহিদুর ইসলাম সাহিদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ নুর, জয়ন্ত আচার্য্য, শেখ আজাদ, কাউন্সিলর ফজর আলী, পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল রওশন চেরাগ আলী, সাইদুল ইসলাম কর্নাল, এমদাদ হোসেন নাঈম, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহ নেওয়াজ চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক শাহ সাইদুল ইসলাম সুজা, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল হিরন, অশোক কুমার দেব, সুবন্দর গোস্বামী, ফয়জুল ইসলাম, জিলু মিয়া, তকবুল আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা শাহ ফারুক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান, যুক্তরাজ্য নর্থদান আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কুদ্দুস তালুকদার, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি সামছাদুর রহমান রাহিন, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা আব্দুল হক, আমির আলী, রুহেল খান, মনুয়ার হোসেন মুন্না, মুজিবুর রহমান মঞ্জু, ফজলুল রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সহ সভাপতি রফিক মিয়া, প্রবাসী মাহবুব মিয়া, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রোকন, জাকির হোসেন মামুন, শাহিন মিয়া, কয়েস আহমদ, মাসুদ আহমদ রিপন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।


 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত