আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নারীরা সফল হলেই দেশ এগিয়ে যাবে : ড. মোমেন

নারীরা সফল হলেই দেশ এগিয়ে যাবে : ড. মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নারীদের ক্ষমতায়নে জন্য আওয়ামী লীগ সরকার কাজ করছে। নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কারণ দেশের অর্ধেক জনগণ হচ্ছে নারীরা। সমাজে নানান প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নারীরা নিজ যোগ্যতাবলে সরকারী-বেসরকারী পর্যায়ে উচ্চ আসনে কাজ করে চলেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) অয়োজিত মতবিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।

নগরীর জিতু মিয়ার পয়েন্টস্থ এহিয়া ওয়াকফের হলরুমে আয়োজিত সভায় তিনি আরো বলেন, ‘নারীরা সফল হলেই দেশ এগিয়ে যাবে। নারীদের স্বার্থে সকল নারী উদ্যোক্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। নারীদের অধিকারও সুনিশ্চিত করতে একান্তভাবে কাজ করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যার ফলে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ৬ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশে এসে দাড়িয়েছে।’

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তা সভাপতিত্বে ও জেলার সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানার পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগে সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।

বক্তব্য রাখেন, ফ্লিম ফর পিস ফাউন্ডেশনের সভাপতি শীপা হাফিজা, ক্ষুদ্র-মাঝারী নারী উদ্যোক্তা বিষয়ক পরামর্শক মমতাজ ফারুকী চৌধুরী, সমাজকর্মী ডা. নাজরা চৌধুরী, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় সিলেটের সকল প্রান্তিক নারী উদ্যোক্তা ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত