আপডেট :

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

সিসিক মেয়র পত্নী হলি চৌধুরীর উদ্যোগে নগরীতে শীতবস্ত্র বিতরণ

সিসিক মেয়র পত্নী হলি চৌধুরীর উদ্যোগে নগরীতে শীতবস্ত্র বিতরণ

সিলেট সিটি কপোরেশন এর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিণী হলি চৌধুরীর উদ্যগে সিলেট নগরীর লন্ডনী রোড এলাকার দুই শতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮) ডিসেম্বর বিকালে অগ্রনী তরুণ সংঘের সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম মিশুর বাসবভনে শীতবস্ত্র বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র পত্নী হলি চৌধুরী, সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, অগ্রনী তরুণ সংঘের সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম মিশু, অগ্রনী তরুণ সংঘের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান তাপাদার মুক্তার, আবু জাবের, আবুল কাশেম প্রমুখ।

শীতবস্ত্র বিতরণপূর্বে বক্তব্যে হলি চৌধুরী বলেন, ‘আমি সিটি নির্বাচনের পূর্বে আপনাদের কাছে এসেছিলাম আমার স্বামীর জন্য ভোট চাইতে। আপনারা আমার কথা রেখেছেন। আপনারা আমার স্বামীকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত এই মহানগরীর সেবা করার সুযোগ করে দিয়েছেন। এবার আমি আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে আপনাদের কাছে এসেছি। আমা আশা রাখি আপনারা যেভাবে অতীতে আমাদের পাশে ছিলেন ভবিষ্যতে ও আমাদের পাশে থাকবেন।’

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত