আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ভোটাররা নৌকা প্রতীক পেয়ে উল্লাসিত : শফিক চৌধুরী

ভোটাররা নৌকা প্রতীক পেয়ে উল্লাসিত : শফিক চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সিলেট-২ আসনে নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পর আবারও বিশ্বনাথ-ওসমানীনগরবাসীকে উন্নয়নের প্রতীক নৌকা ফিরিয়ে দিয়েছেন। তিনি এই এলাকার মানুষের দুঃখ কষ্ট বুঝতে পেরেছেন। যে কারণে নৌকা প্রতীক পেয়ে ভোটাররা উল্লাসিত। অপেক্ষা করছে ৭ জানুয়ারির।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী ওসমানীনগর উপজেলার উছমানপুর ও তাজপুর ইউনিয়নের বিভিন্ন বাজার এবং পাড়া মহল্লায় গণসংযোগ ও জনসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে গেছে কিন্তু আমার এই অঞ্চলে কোনো উন্নয়ন হয়নি। তাই নিজেদের উন্নয়ন বুঝে নিতে ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, ত্রাণ বিষয়ক সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. শাকিল আহমদ শাহিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আব্দাল মিয়া, গোলাম কিবরিয়া, যুগ্ম সম্পাদক অরুনোদয় পাল ঝলক, তফজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক চয়ন পাল, কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, মহিলা সম্পাদিকা শামিমা আক্তার জিনু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু মিঠু, প্রবাসী আওয়ামী লীগ নেতা ছুরমান আলী, উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুল, জেলা যুবলীগের সহ সভাপতি মনির উদ্দিন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল, যুগ্ম সম্পাদক দিলদার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়কজুবায়ের আমিন, যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, আতিকুর রহমান টিটু, টুটুল দেব, কাওছার আহমেদ, আমজাদ আহমেদ, সদস্য মাসুদ আহমেদ, সাজিদুর রহমান সাজু, সুহাগ আহমেদ, শিহাব, তুহিন, নাজিম উদ্দিন, নাঈম আহমেদ হামজা, সাইদ আহমেদ, সালাহ আহমেদ পাশা, আফরিন জনি, এমাদ সহ উপজেলা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত