আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দেশে ঈর্ষণীয় উন্নয়ন কাজের ফল ভোগ করছেন সতের কোটি মানুষ : নাহিদ

দেশে ঈর্ষণীয় উন্নয়ন কাজের ফল ভোগ করছেন সতের কোটি মানুষ : নাহিদ

সিলেট-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। দীর্ঘ পনের বছরে দেশে ঈর্ষণীয় উন্নয়ন কাজ হয়েছে; যার ফল ভোগ করছেন সতের কোটি মানুষ। সিলেট-বিয়ানীবাজারে ছয় লেনের মহাসড়ক, গোলাপগঞ্জ-ঢাকা দক্ষিণে চার লেনের মহাসড়ক স্থাপনসহ কুশিয়ারা নদীর বহরগ্রাম-শিকপুর ব্রিজ নির্মাণ ও নদীর ছয় কিলোমিটার অংশের ভাঙ্গন রোধের প্রকল্প হাতে নেয়া হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসী সে উন্নয়ন থেকে বঞ্চিত হবে না। আগামী পাঁচ বছর হবে উন্নত দেশে যাত্রার পাঁচ বছর, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পাঁচ বছর।

বুধবার বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণবাজারে সিলেট-০৬ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমর্থনে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরুক্ত কথা বলেন।

একটি বিশেষ মহল আওয়ামী লীগের নেতৃবৃন্দকে জড়িয়ে সভা সমাবেশে কুৎসা ছড়াচ্ছে জানিয়ে নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ বলেন, তপশীল ঘোষণার পর থেকে একটি বিশেষ মহল সাধারণ ভোটার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভ্রান্ত করে আসছে। নির্বাচনে কয়েকদিন পূর্বে থেকে তারা আমাকে জড়িয়ে সভা সমাবেশে নানা মিথ্যাচার করছে। বিয়ানীবাজারবাসী ৭ জানুয়ারি ব্যালেটের মাধ্যমে এসব মিথ্যাচারের জবাব দেবেন।

এ সময় আবেগ আপ্লুত হয়ে নাহিদ বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ১৯৯১ সাল থেকে আপনাদের অকুণ্ঠ সমর্থন পেয়ে বার বার নির্বাচিত হয়েছি। আমার বয়স হয়েছে। এটি আমার শেষ নির্বাচন, আশা করি অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে ৭ জানুয়ারি আপনাদের জনরায় আমার পক্ষে থাকবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ সমসের জামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সদস্য জাকির হোসেন, পৌর মেয়র ফারুকুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু, হোসেন মুরাদ চৌধুরী, জালাল উদ্দিন, জহুর উদ্দিন ও মোহাম্মদ আমান উদ্দিনসহ বিয়ানীবাজার উপজেলা, ইউনিয়ন, পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত