আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দেশের মুক্তিযুদ্ধের কথা বিদেশীদের কাছে তুলেও ধরেছি: মুবিন চৌধুরী

দেশের মুক্তিযুদ্ধের কথা বিদেশীদের কাছে তুলেও ধরেছি: মুবিন চৌধুরী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির চেয়ারম্যান, সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শমসের মুবিন চৌধুরীর সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টায় পৌর শহরে এ জনসভায় আওয়ামী লীগের অনেক নেতাও উপস্থিত ছিলেন।

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী সহ সভাপতি মুবিন আহমদ জায়গিরদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খায়রুল হকের পরিচালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী আশের প্রার্থী শমসের মুবিন চৌধুরী।

মুবিন চৌধুরী বলেন, ১৯৭১ সালে দেশের জন্য নিজের জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছিলাম। যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে স্থায়ী ভাবে পঙ্গুত্ব বরণ করেছিলাম। এমনকি পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দিও হয়েছিলাম। দেশের মুক্তিযুদ্ধের কথা বিদেশীদের কাছে তুলেও ধরেছি। জীবনের শেষ দিকে এসে এবার নিজ জন্মমাটির মানুষের সেবা করার জন্য নির্বাচনে এসেছি। জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে যেসব প্রার্থী রয়েছেন এরমধ্যে আমিই একমাত্র খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। শেষ বয়সে আমি আপনাদের ভালবাসা চাই।

তিনি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের যোগাযোগ ব্যবস্থার করুণ অবস্থার দৃশ্য তুলে ধরে বলেন, যে দেশে নিজ টাকায় পদ্মা সেতু হয়। একটু আন্তরিক ও দেশপ্রেমিক হয়ে কাজ করলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে যেত। আমায় আগামী ৭জানুয়ারি সোনালী আঁশ মার্কায় ভোট দিয়ে জয়ী করলে আমি আপনাদের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাবো।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ হান্নান, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান, ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্ছু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম রহমান সানি, জাবেদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, রুকন উদ্দিন, আবুল ফজল চৌধুরী শাহেদ, সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম চৌধুরী রিপন, সাংগঠনিক সম্পাদক ও আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, সদস্য তমিজ উদ্দিন প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত