আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সিলেটে তাফসির মাহফিল বন্ধ করে দিল পুলিশ!

সিলেটে তাফসির মাহফিল বন্ধ করে দিল পুলিশ!

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে পুলিশ। এমন অভিযোগ করেছেন মাহফিল সংশ্লিষ্টরা।

আঞ্জুমানে খেদমতে কুরআনের সেক্রেটারি মাওলানা মিসবাহ উদ্দিন অভিযোগ করে বলেন, তাফসীর মাহফিলের জন্য আমরা গত ৪ ফেব্রুয়ারি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বরাবর আবেদন করি। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে মৌখিকভাবে কিছু শর্ত দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, বিতর্কিত কোনো ব্যক্তি ও পোস্টারে যাদের নাম আছে তাদের বাইরে কাউকে আলোচনা করতে দেওয়া যাবে না, রাস্তায় মাইক লাগানো যাবে না, রাত ১০ টার পর আর মাইক ব্যবহার করা যাবে না।

তিনি বলেন, আমরা পুলিশের দেওয়া সব শর্ত পূরণ করেই মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। কিন্তু, হঠাৎ করে বৃহস্পতিবার রাতে পুলিশের পক্ষ থেকে বলা হলো মাহফিল করা যাবে না। আজ শুক্রবার পুলিশের চাপের মুখে ডেকোরেটরের মালিক প্যান্ডেল খুলে নিতে বাধ্য হয়েছে।

এ বিষয়ে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, তাফসীর মাহফিলের জন্য তাদেরকে কোনো অনুমতি দেওয়া হয়নি। নাশকতার আশঙ্কায় এ আয়োজন বন্ধ রাখতে বলা হয়েছে

শেয়ার করুন

পাঠকের মতামত