আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

‘আমার কাছে আসতে আপনাদের কোন মাধ্যম লাগবে না:ময়েজ শরীফ

‘আমার কাছে আসতে আপনাদের কোন মাধ্যম লাগবে না:ময়েজ শরীফ

হবিগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এড. ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি বলেছেন, ‘আমার কাছে আসতে আপনাদের কোন মাধ্যম লাগবে না। কোথাও আমার কোন প্রতিনিধি নাই। যে কোন প্রয়োজনে আপনারা আমার কাছে সরাসরি আসবেন।’

বানিয়াচং উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আমি আপনাদের সবাইকে একসাথে নিয়েই কাজ করতে চাই।’

রবিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান।

সভায়, এড. ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি আরও বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন নির্বিঘ্ন ও গ্রহনযোগ্য করতে সকলের প্রচেষ্টা ছিল এইজন্য সবাইকে ধন্যবাদ জানাই। নির্বাচন শেষ, এখন আমি সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাই। আপনারা ভোট দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। আপনাদের সুখে দুঃখে সারাজীবন পাশে থাকতে চাই।’

নির্বাচনী জেলাস থেকে কেউ যেন কোন দ্বন্দ্ব-সংঘাত তৈরি না করতে পারেন উল্লেখ করে তিনি প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার জন্য আহ্বান জানান।

আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বছরের নীচের কোন অপ্রাপ্ত বয়স্ক চালক টমটম ড্রাইভিং করতে পারবে না। তাই, সভায় অপ্রাপ্ত বয়স্ক চালকদের দৌরাত্ম্য বন্ধ করতে শীঘ্রই মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবুল কাসেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুর রহমান, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, আহাদ মিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ও আদিবাসী ঐক্য পরিষদের সভাপতি স্বপন দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়াসহ স্থানীয় সংবাদকর্মীগণ, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, মঞ্জু কুমার দাস, এরশাদ আলী, ফরিদ আহমেদ, মাসউদ কোরাইশী মক্কী, হাফেজ শামরুল ইসলাম, জয়কুমার দাস, সাদিকুর রহমান, শেখ মিজান, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, ইমাম সমিতির সভাপতি কাজী আতাউর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. কবিরুল ইসলাম প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত