আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ক্লিন ও গ্রীণ সিটি বিনির্মাণে প্রবাসীদের সহযোগিতা চান মেয়র

ক্লিন ও গ্রীণ সিটি বিনির্মাণে প্রবাসীদের সহযোগিতা চান মেয়র

‘ক্লিন সিটি, গ্রীণ সিটি’ বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে নগরীর ২ নম্বর ওয়ার্ডে ‘ক্লিন সিটি’ বিনির্মাণে সচেতনামূলক কার্যক্রম অনুষ্ঠান ও প্রবাসীদের সহযোগিতায় ডাষ্টবিন প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক এই কার্যক্রম শুরু করেন তিনি।

এ উপলক্ষে নগরীর রসময় উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ‘ক্লিন সিটি’ বিনির্মাণে সচেতনামূলক কার্যক্রম অনুষ্ঠানে মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, নগরীর প্রত্যেকটি ওয়ার্ডের প্রবাসীদের সহযোগিতা নিয়ে ক্লিন সিটি, গ্রীণ সিটি বাস্তবায়ন করা হবে। এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো ২ নম্বর ওয়ার্ডের মাধ্যমে। ক্লিন সিটি, গ্রীণ সিটি বিনির্মাণে এই ওয়ার্ডের প্রবাসীদের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, প্রবাসীরা বিদেশে থাকলেও তাদের মন পড়ে থাকে এই দেশে। তারা দেশের জন্য কাজ করতে চান, তাদের সুগোগ দিতে হবে। আমরা চাই, এই সিলেটকে ক্লিন ও গ্রীণ সিটি হিসেবে বিনির্মাণে তারা এগিয়ে আসুন।

মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। কিন্তু আমাদের সচেতনতার অভাবে আমরা পিছিয়ে আছি। সিলেটের শিক্ষাব্যবস্থার উন্নয়ন না হলে আমরা উন্নত জাতিতে পরিণত হতে পারবো না উল্লেখ করে তিনি বলেন, আমরা এখনো শিক্ষার দিক দিয়ে অনকে পিছিয়ে রয়েছি, এ বিষয়ে নজর দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর বিক্রম কর সম্রাট, একে লায়েক, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কর্ণেল অব: একলির আবেদিন, গোলাম মোস্তফা জিলানী, কয়েস আহমদ, শাহিন আহমদ, ড. মিসবাউর রহমান, স্কুলের প্রধান শিকাষ রফিক আহমদ, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আফসর আজিজসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত