আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

প্রতিপক্ষের ৬ নেতাকে কুপিয়ে আহত করলো ছাত্রলীগ

প্রতিপক্ষের ৬ নেতাকে কুপিয়ে আহত করলো ছাত্রলীগ

দক্ষিণ সুরমার ২৫ নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের একপক্ষের হামলায় আরেকপক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাইপাস এলাকায় এ ঘটনাটি ঘটে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।

এ ঘটনায় আহতরা হলেন, আবুল হাসান, জাবের আহমদ, সাজু, রাজু, আবিদ ও আহমদ শাহেদ। এদের মধ্যে আবুল হাসান, জাবের ও সাহেদ আহমদের অবস্থা গুরুতর। আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত সবাই সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার ও ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদের অনুসারী বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই পক্ষের মধ্যে পূর্বের একটি ঘটনাকে সমাধানের লক্ষ্যে আবুল হাসান, জাবের আহমদসহ অন্যদেরকে বাইপাস এলাকায় একটি দোকানে নিয়ে যাওয়া হয়। এর এক পর্যায়ে উত্তপ্ত কিছু বাক্য বিনিময় হলে ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু দ্বারদা জিহাদ তামি ও তার ছোট ভাই জামির নেতৃত্বে ২৫/৩০ জনের একটি গ্রুপ তাদের উপর হামলা চালায়। এতে ৬ জন আহত হয়।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

এদিকে হামলার ঘটনায় জড়িতরা সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির আহমদ পিন্টুর অনুসারী বলে জানা গেছে।

হামলার ব্যাপারে কিশোয়ার জাহান সৌরভ জানান, তিনি ঘটনার খবর পেয়েছেন। বিষয়টি সাংগঠনিকভাবে তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সুহেল রেজাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত