আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

চা ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

চা ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচাঁন্দ চা-বাগানের চা উৎপাদন ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ জানুয়ারি) আনুমানিক ভোর ৬টার দিকে উপজেলার লালচান্দ চা-বাগানের চা উৎপাদন ফ্যাক্টরীতে আগুনের এ ঘটনা ঘটে।

এ সময় প্যাকিং গুদামে মজুত চা-পাতা, মেশিনসহ বেশ কিছু সরঞ্জাম পুড়ে নষ্ট হয়। খবর পেয়ে স্থানীয় শ্রমিকসহ জনতা ও ফায়ার সার্ভিস চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

লালচাঁন্দ চা-বাগান ও চুনারুঘাট ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন দেখে লালচান্দ চা বাগান ফ্যাক্টরীর কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা ফ্যাক্টরীর ব্যবস্থাপক ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় শ্রমিকদের সঙ্গে নিয়ে প্রায় ৭/৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চুনারুঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বিজয় সিংহ বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত সেখানে যান। এছাড়াও হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট স্টেশনসহ তিনটি ইউনিট দুপুর পর্যন্ত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্টেশন কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফ্যাক্টরীর মজুত চা-পাতা, বিভিন্ন সরঞ্জামসহ ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

লালচান্দ চা-বাগানের ম্যানেজার মোফাজ্জেল হোসেন জানান, সকালে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও শ্রমিকরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনা জানাজানির পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্করসহ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত