আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

২ যুগ পর হত্যা মামলার আসামির যাবজ্জীবন

২ যুগ পর হত্যা মামলার আসামির যাবজ্জীবন

সিলেটে হত্যার ২ যুগ পর আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিলেট বিভাগীয় বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. শাহাদৎ হোসেন প্রামানিক এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামি হলেন- এমই (৫৫)। তিনি সিলেটের জকিগঞ্জ থানার হাতিডহর গ্রামের জমির আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

গোলাপগঞ্জে লেবার সর্দার আব্দুল আজিজ উরফে আজিজ হত্যার ২৪ বছর পর আসামিকে যাবজ্জীবন কারাদ- দিলেনন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামীকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. আহম্মদ আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের জুলাই মাসে আব্দুল আজিজ গোলাপগঞ্জ উপজেলার রানাপিং-ফাজিলপুর রাস্তায় পাকাকরণ কাজে লেবার সর্দার হিসেবে কাজ করছিলেন। ঐ বছরের ১৪ জুলাই বেলা আড়াইটার দিকে আজিজ এবং এমই ছাড়া অন্যান্য লেবার দুপুরে খাবার খেতে চলে যান। তখন এমইর সাথে আজিজের রাস্তার কাজ নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে এমই উত্তেজিত হয়ে তার হাতে থাকা কোদাল দিয়ে আজিজকে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

এসময় অন্যান্য লেবার তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে। সেখানে দুই দিন চিকিৎসা নেওয়ার পর ১৬ জুলাই রাতে আব্দুল আজিজ মারা যান। এ ঘটনায় নিহত আজিজের পিতা আব্দুর রহিম নুনু মিয়া বাদি হয়ে এমইকে আসামি করে গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে সোমবার আদালত আসামি এমই-কে যাবজ্জীবন কারাদ-, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত