আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কেন্দ্রিয় শহিদ মিনার নিয়ে অপপ্রচারে সাংস্কৃতিক নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ

কেন্দ্রিয় শহিদ মিনার নিয়ে অপপ্রচারে সাংস্কৃতিক নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ

সিলেট কেন্দ্রিয় শহিদমিনার থেকে ফেসবুক পেজে করা লাইভের প্রতিবাদ জানিয়েছে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

এক যৌথ বিবৃতিতে ওই লাইভে শহিদ মিনারকে অবমাননা করা হয়েছে অভিযোগ এনে এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে সংগঠনগুলোর পক্ষ থেকে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, নজরুল সংগীত শিল্পী পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ, রবীন্দ্র সংগীত শিল্পীসংস্থা, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে এ বিবৃতি প্রেরণ করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২৮ জানুয়ারি রবিবার অনুমান দুপুর ১টায় বাঙালি জাতির অস্তিত্বের স্মারক সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে একাধিক ফেসবুক পেজ থেকে শহিদ মিনারের অস্তিত্ব এবং ভাবগাম্ভীর্যের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত একটি লাইভ সম্প্রচার করে বিভিন্ন প্রপাগান্ডা করা হয়। যা রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের সামিল এবং একটি জাতির অস্তিত্বের স্মারকের বিরুদ্ধে অবস্থান। প্রচারিত লাইভে শহিদমিনারের অস্তিত্বকে কলুষিত করে এবং উপস্থিত দর্শনার্থী, সাধারণ ছাত্রছাত্রীকে জোরপূর্বক হেনস্তা করা হয়। যা কোনভাবে সুস্থ সাংবাদিকতার মধ্যে পড়ে না।

নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসা অসাধু সাংবাদিকের বিরুদ্ধে আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয় অস্তিত্বের স্মারকের বিরুদ্ধে অবস্থানের কারনে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণে জোর দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, সিলেটের সাংবাদিকতার দীর্ঘদিনের গৌরবময় ঐতিহ্য রয়েছে, যা গুটিকয়েক অসাধু সাংবাদিকের জন্য বিনষ্ট হোক তা কোনভাবে কাম্য নয়। এই পরিকল্পিত অপপ্রচার ইতিমধ্যে দেশ বিদেশে এবং সামজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একই সাথে সিলেটে সাংবাদিক নেতৃবৃন্দের কাছে সাংবাদিকতার নাম করে জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণে অনুরোধ জানান।

সংগঠনগুলোর নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখিত ঘটনার দ্রুত সুষ্ঠু বিচারের পদক্ষেপ গ্রহণ না করলে পরবর্তী বৃহত্তর কর্মসূচী গ্রহণের কথা জানান।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত