আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শায়েস্তাগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

শায়েস্তাগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলা পর্যায়ে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদারের পরিচালনায় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান, জেলা শিক্ষা অফিসার ও শায়েস্তাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) মোহাম্মদ রহুল্লাহ, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশীদ তালুকদার, বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, কামিল মডেল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা শাহাব উদ্দিন, নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হান্নান, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমূখ।

উদ্বোধনী দিনে বালক-বালিকা ভলিবল, ক্রিকেট, হাইজাম্প, লংজাম্প, গোলাপ নিক্ষেপ, চাক্কি নিক্ষেপ, ১শ মিটার দৌড়, ২শ মিটার দৌড়, ৪শ মিটার দৌড় খেলার শায়েস্তাগঞ্জ উপজেলা সদরে ৬ টি মাধ্যমিক স্কুল, ১ টি মডেল মাদ্রাসা অংশগ্রহণ করেছে। ৪ গ্রুপে ৯ টি ইভেন্টে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। সমাপনী হবে ১৮ জানুয়ারি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত