আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক দীপু ও মালেকের জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক দীপু ও মালেকের জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বাংলাভিশনের স্টাফ রিপোর্টার (সিলেট) দীপু সিদ্দিকী ও দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ মালেক।

বুধবার (৩১ জানুয়ারি) দুই সাংবাদিকের জামিনের আদেশ দেন সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল।

জামিন শুনানীতে আসামী পক্ষে উপস্থিত ছিলেন সিলেট আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল), অ্যাডভোকেট মো. তাজ উদ্দিন, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন।

রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সিলেট সাইবার ট্রাইব্যুনালের এডিশনাল পিপি এ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব।

এসময় আদালতে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ২০২১ ইং সালে সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের শাহজালাল উপশহরের তেররতন ৭৯ নং বাাসার রফিক উদ্দিনের পুত্র মারজান উল হক বাদী হয়ে শাপরান থানায় ৪ জনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের
করেন। মামলা নং- ১০, তারিখ ১৭/১০/২০২১ ইং। মামলার এজাহারে সাংবাদিক দিপু সিদ্দিকী ও সাংবাদিক এম এ মালেকের নাম না থাকলেও চার্জশিটে তাদের অন্তর্ভূক্ত করে আদালতে ৬ জনের বিরুদ্ধে চার্জশিট মামলার তদন্তকারী সংস্থা সিআইডি।

সবশেষ গত ২২ জানুয়ারী আদালত দিপু সিদ্দিকী ও এম এ মালেকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে তারা দুজন আদালতের প্রতি সম্মান জানিয়ে আত্মসমর্পন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত