আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিএনপিসহ দেশবিরোধী অপশক্তির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

বিএনপিসহ দেশবিরোধী অপশক্তির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

বিএনপিসহ দেশবিরোধী অপশক্তির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা করেছে জেলা আওয়ামীলীগ।মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ স¤পাদক নোমান বখত পলিন এর নেতৃত্বে শহরের রমিজ বিপনীস্থ দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ স¤পাদক নোমান বখত পলিন। বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, দেশের জনগণ বিএনপি নামক দলকে অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ যারা উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণ আর বিএনপিকে চায় না। তাই তারা গত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি। দেশের জনগণের কল্যাণে একমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করেছেন এবং করে চলেছেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট চান মিয়া, যুগ্ম সাধারণ স¤পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জিতেন্দ্র তালুকদার পিন্টু, আসাদুজ্জামান সেন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাছান শাহীন, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক সবুজ কান্তি দাশ, যুব ও ক্রীড়া বিষয়ক অ্যাডভোকেট স্বপন রায় সফু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, জেলা আওয়ামী লীগের সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, শাহারুল আলম আফজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু, জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত