আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আমাদের জনশক্তিকে দক্ষ, স্মার্ট ও বিশ্বমানের মানবসম্পদে রূপান্তরিত করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

আমাদের জনশক্তিকে দক্ষ, স্মার্ট ও বিশ্বমানের মানবসম্পদে রূপান্তরিত করতে হবে  : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি জ্ঞানভিত্তিক, উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে শুধু পোশাকে নয়, মানসিকতায় স্মার্ট হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের জনশক্তিকে দক্ষ, স্মার্ট ও বিশ্বমানের মানবসম্পদে রূপান্তরিত করতে হবে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অডিটোরিয়ামে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র আয়োজনে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে মানসম্মত ও উপযুক্ত ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে এবং দক্ষ হিসেবে গড়ে তুলে বিদেশে প্রেরণ করতে হবে। কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা বিদেশে বেশি বেতনে চাকুরী পাবে এবং এতে দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে।

তিনি বলেন, এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। বিদেশ গমনেচ্ছু কর্মী এবং বিদেশ প্রত্যাগত কর্মীদের সেবা প্রদানে অবহেলা করলে দায়ী ব্যক্তিদের ছাড় দেয়া হবে না।

বিএমইটি’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন।

উক্ত সভায় বিএমইটি’র আওতাধীন সকল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের প্রধানগণ উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত