আপডেট :

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

শ্রীমঙ্গলে ৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় ২টি সাজা ও পরোয়ানাভুক্ত ও ১টি পরোয়ানাভুক্ত এক আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

এর আগে গতকাল সোমবার এএসআই মো. এরশাদ মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রুহুল মিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুহুল মিয়া শ্রীমঙ্গল পৌর এলাকার শ্যামলী আবাসিক এলাকার আছই মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রুহুল মিয়ার বিরুদ্ধে জিআর-৩০৯/১৯(শ্রীঃ), মামলায় ২ বছরের বিনাশ্রম ও ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত সাজা পরোয়ানা, জিআর-৭৪/২০(শ্রীঃ) মামলায় ২ (দুই) বছরের বিনাশ্রম করাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম করাদন্ড প্রাপ্ত সাজা পরোয়ানা, ও জিআর-২৭২/১৮ মামলায় গ্রেপ্তারী পরোয়ানাসহ মোট ৩টি পরোয়ানা মুলতবী ছিল।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভুষন রায় জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত