আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেটবাসীর প্রতি আইসিটি প্রতিমন্ত্রী পলকের কৃতজ্ঞতা প্রকাশ

সিলেটবাসীর প্রতি আইসিটি প্রতিমন্ত্রী পলকের কৃতজ্ঞতা প্রকাশ

হবিগঞ্জ-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের উদ্যোগে চুনারুঘাটে তারুণ্যের সমাবেশে সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।

তিনি বলেন, পুরো দেশের মানুষ সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞ। কারণ, সিলেটবাসী যারা প্রবাসে থাকে তারা বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট হাই স্কুল মাঠে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পলক বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই, ব্যারিস্টার সুমনের মতো সোনার মানুষ হলে দেশ এগিয়ে যাবে। ব্যারিস্টার সুমন একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। আমাদের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হবে। ব্যারিস্টার সুমনের মতো মানুষ হতে হবে, সে আজ সারা দেশে তোলপাড় করেছে, তরুণদের মন জয় করেছে, তাকে আপনারা ভোট দিয়ে বিজয়ী করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, সিলেটের ৪টি জেলায় ৪টি ল্যাব প্রতিষ্ঠা করা হবে। হবিগঞ্জের ৯টি উপজেলায় কোন তরুণ তরুণী বেকার থাকবে না। তাদের প্রত্যেককে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরী করা হবে। পরে তিনি দুই শতাধিক প্রশিক্ষিত যুবক যুবতীর হাতে ল্যাপটপ তুলে দেন।

বিশেষ অতিথি এমপি আবু জাহির বলেন, চুনারুঘাট উপজেলা একটি পর্যটন সম্ভাবনাময় এলাকা। রয়েছে রেমা কালেঙ্গা অভয়ারন্য ও সাতছড়ি জাতীয় উদ্যান। এখানে পর্যটনের উন্নয়নে কাজ করলে এলাকার বেকার সমস্যা দুর হবে, অর্থনৈতিক ভাবে জেলা উপকৃত হবে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন হার পাওয়ার প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মনোয়ারা ইশরাত।

জেলা প্রশাসক জিলুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, বানিয়াচং আজমিরিগঞ্জের সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন রুয়েল এমপি, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি, তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তাফা কামাল, পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়ক তাসরিফ খান, অভিনেতা সালমান মুক্তাদির, তৌহিদ আফ্রিদি, জনপ্রিয় ভিডিও ব্লগার সোলায়মান সুখন এবং সাংবাদিক ফারাবি হাফিজ।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হার পাওয়ার প্রকল্পের আওতায় ২৬৫ নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ প্রদান করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত